logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ক্রিমিয়াকে ইউক্রেনে ফিরিয়ে দিতে হবে

ক্রিমিয়াকে ইউক্রেনে ফিরিয়ে দিতে হবে

প্রকাশিত হয়েছে : ৭:৪৭:৫৫,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ১০৩৪ বার পঠিত

রাশিয়া যতদিন না ক্রিমিয়া অঞ্চল ইউক্রেনের হাতে ফেরত দিচ্ছে, ততদিন দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। গত বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত মার্কিনদূত এভাবেই হুঁশিয়ারি দেন ক্রেমলিনকে। এদিন ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার তীব্র নিন্দা জানানোর মধ্য দিয়েই জাতিসংঘে দায়িত্ব পালন শুরু হলো নবনিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালির। খবর এএফপি, বিবিসি, সিএনএন ও ইউএস টুডের।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো বক্তব্যে হ্যালি পূর্ব ইউক্রেনে চলমান সহিংসতা বন্ধ করতে ও ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহারে মস্কোর প্রতি জোর আহ্বান জানান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দ্রুত ক্রিমিয়ায় রুশ আগ্রাসনের অবসান চায়। ট্রাম্প প্রশাসনের মতে, ক্রিমিয়া ইউক্রেনের অংশ। যতদিন পর্যন্ত এ ভূখ ইউক্রেনের কাছে হন্তান্তর না হচ্ছে, স্থায়ী শান্তি না আসছে, ততদিন পর্যন্ত মস্কোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।

এদিকে হ্যালি যখন নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখছিলেন, তখনও রক্তাক্ত হচ্ছিল পূর্ব ইউক্রেন। সম্প্রতি এখানে রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে। এ বিষয় নিয়েই আয়োজিত জরুরি বৈঠকে বক্তব্য দেন হ্যালি।

সবশেষ বৃহস্পতিবার রাতে স্থানীয় আভদিভকা শহরে সংঘটিত সংঘর্ষে দুজন বেসামরিক ব্যক্তি নিহত হন। এ নিয়ে গত এক সপ্তাহে রুশপন্থি বিদ্রোহী ও ইউক্রেন বাহিনীর সংঘাতে এ অঞ্চলে মারা গেলেন অন্তত ১৫ জন বেসামরিক ব্যক্তি।

রাশিয়ার ওপর ওবামার জারি করা কিছু নিষেধাজ্ঞা বাতিল করলেন ট্রাম্প : যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে রাশিয়ার ওপর জারি করা সদ্য বিদায়ী ওবামা প্রশাসনের কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে সাইবার সিকিউরিটিবিষয়ক কয়েকটি লেনদেনের অনুমতি দেয়। তবে ট্রাম্প প্রশাসন একে নিষেধাজ্ঞা প্রত্যাহার মনে করছে না। এদিকে এখনও এ নিয়ে রুশ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার জানান, এর ফলে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতির কোনো পরিবর্তন ঘটছে না। এটা নিয়মিত কাজের অংশ।

বিদায়ী প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের জারি করা এ নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছিল।

শীর্ষ সংবাদ এর আরও খবর
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম

লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম

আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন

আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন

ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন

ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন

২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”

২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”

লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top