logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. নিউইয়র্কের হতভাগিনী এক নারীর করোনা গল্প!

নিউইয়র্কের হতভাগিনী এক নারীর করোনা গল্প!

প্রকাশিত হয়েছে : ৮:৫৬:০০,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ১৭৯২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: হতভাগিনীর নাম নাই বা দিলাম! ভাগ্যরথের চাকা ঘুরাতে স্বামী সন্তান সহ এসেছিলেন এই স্বপ্নের (এষ্টোরিয়া) শহরে বেশকিছু দিন আগে। ভালোই চলছিলো তাদের জীবন। নিজে কাজ করেন। স্বামী কাজ করেন। দুই সন্তান স্কুলে যায়।

ভয়াল প্রাণঘাতি করোনার বিপদ সংকেত পাবার সাথে সাথেই স্বামী ছুটি নিয়ে বাড়ি ঢুকলেন। সন্তানরাও বাড়িতে। কিন্তু মহিলা নিজেই ভাইরাস বাড়ি নিয়ে আসলেন কাজের জায়গা থেকে।

নিজে মারাত্মক অসুস্থ হবার আগেই স্বামী অসুস্থ হয়ে পরলেন। দুই সন্তানকেও ধরলো ভাইরাসে। হাসপাতালে জায়গা না পাবার জন্য বাড়িতেই চিকিৎসা চলছিলো।

ডাক্তারের উপদেশ অনুসারে তিন বেডরুমের বাড়িতে স্বামী সন্তানদের আলাদাভাবে রুম গুলো ছেড়ে দিয়ে নিজে জায়গা করে নিলেন ড্রইং রুমে। মধ্যরাতেও রুমে রুমে গিয়ে চেক করেন কে কেমন আছে।

রবিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় খুব ভোরে স্বামীর রুমে ওষুধ দেবার জন্য ঢুকে কোন সারা পেলেন না। আগের দিনগুলোর মতো কোন সাড়া পেলেন না স্বামীর।

যা বুঝবার অল্পতেই বুঝে নিলেন তিনি। বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে দিয়ে সন্তানদের ডেকে উঠালেন। শান্ত স্থির ভাবে বললেন ওদের সবকিছু।

নিজেই পুলিশ অথোরিটি, হসপিটালে কল করলেন। উত্তর পেলেন তাদের আসতে দেরি হবে। দেরি হবেই না কেন? নিউইয়র্ক শহরের পুলিশ অফিসার, ফায়ার ব্রিগেড, নার্স, স্যোসাল ওয়ার্কার সহ অধিকাংশ মেডিকেল ডিপার্টমেন্টের ৪০% করোনায় আক্রান্ত।

বাকিরা মৃত্যুর শহরে দিনরাত ব্যস্ত রোগী আর মৃত্যু নিয়ে। সারাদিন তিনটি অসুস্থ মানুষ বসে রইলেন তাদের অতি প্রিয়জনের মৃতদেহ নিয়ে। বিকেল চারটায় তিনজন স্যোসাল ওয়ার্কার আসলো।

কিন্তু সাথে আসলো না মর্গের গাড়ি কিংবা কোন সরঞ্জাম। তারা জানালেন তাদের অসহায়ত্বের কথা। সরঞ্জাম সর্টেজ ও মর্গ বা অস্থায়ী ট্রেইলার মর্গে জায়গার অভাবের কথা।

কিছু মৃতদেহ মাটি চাপার পর মর্গ কিছুটা খালি হলে তারা নিয়ে যাবে ডেড বডি। পুরু প্লাস্টিকের ডাবল বডি ব্যাগে স্বামীর দেহ ভরে স্ট্রেচারে বেধে স্প্রে করে রুমেই রেখে বন্ধ দরজায় No Entry হলুদ সাইন ঝুলিয়ে চলে গেলেন তারা।

এক রুমে প্রিয় স্বামীর মৃতদেহ অন্য রুমে একই রোগের রুগী তিনটি মানুষ ঠায় বসে রইলেন। অপেক্ষায় রইলেন Wait Listing Time এর জন্য।

অপেক্ষার এক মিনিট যেন এক যুগ। আজকে ওই তিনটি বনি আদমের কাছে। স্বামী হারালেন। সন্তানদের কি রাখতে পারবেন নিজের কোলে করোনার সাথে যুদ্ধ করে?

অথবা নিজেই কি চলে যাবেন সন্তানদের এতিম করে এই বিদেশ ভুইয়ে? অপেক্ষা আর প্রশ্ন কোনটারই উত্তর নাই যেন এই মুহুর্তে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল পর্যন্ত খবর পেলাম মৃতদেহ এখনো বাড়িতে।

তারপর আর কোন খবর পাই নাই। ইচ্ছে করেই খবর নেই নাই। মন সায় দিচ্ছিলো না। কি করবো খবর নিয়ে? কিছুই তো করতে পারবোনা। কোন কিছুই তো হাতে নেই আমাদের।

শুধু নিউইয়র্ক না। আজকের এই দুর্ঘটনা শুরু হচ্ছে বা হতে যাচ্ছে এই পৃথিবীর কোনায় কোনায়, প্রত্যেকটি দেশে।

স্বজনরা আরোও সচেতন হোন। ঘরে থাকুন। বন্ধুরা সাবধান! সচেতন হোন। যেভাবেই হোক সামাজিক দুরত্ব বজায় রাখুন, এইটাই একমাত্র কার্যকরী মহাঔষধ এই মরণঘাতি সর্বনাশা রোগের জন্য।

আরশের মালিকের কাছে নিরন্তর প্রার্থনা, নিউইয়র্কের এই পরিচিত হতভাগ্য পরিবারের সবাই সুস্থ হয়ে উঠুক। স্বাভাবিক জীবনে ফিরে আসুক তারা তাড়াতাড়ি। এই কামনা করি মনেপ্রাণে।

মারাত্মক খারাপ অবস্থা মার্কিন মুল্লুকের। বাংলাদেশে যেন এমনটি না হয় এই প্রত্যাশা থাকলো। আপনারা সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন…

(কপিরাইট ক্যাম্পাসলাইভ)

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top