logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ত্রিপুরায় স্কুল আঙ্গিনায় শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল!

ত্রিপুরায় স্কুল আঙ্গিনায় শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল!

প্রকাশিত হয়েছে : ৯:৩২:৫১,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১৬০৯ বার পঠিত

ইমরান আহমদ:: স্কুল আঙ্গিনায় শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীর সামনে এক শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে মুখে দাড়ি ও পাঞ্জাবী-পায়জামা পড়া শিক্ষককে হিন্দু নারী ও পুরুষরা বেধম মারধর করছে। আর সিলেটী ভাষায় ঐ শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করছে নারীরা। তাদের হামলা থেকে বাঁচতে ক্লাসরুমে দৌড়ে গিয়েও রক্ষা পাননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে প্রতিবাদের ঝড় উঠেছে। তবে এ ঘটনাটি সিলেটে নয়। সিলেট সীমান্ত পাশ্বর্তী ভারতের ত্রিপুরার একটি স্কুলের ঘটনা। ঐ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বলে জানাগেছে।

উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের গঙ্গানগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ওই শিক্ষককে নিয়ে যেমন ছি-ছি রব উঠেছে ঠিক তেমনি তাঁকে মারধরের ঘটনায় স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে।

জাগরণত্রিপুরা ডট কম জানায়, গত ২৩ নভেম্বর (শনিবার) গঙ্গানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের এক ছাত্রীকে বিদ্যালয়েরই শিক্ষক জনৈক নজরুল ইসলাম নির্জন শ্রেণিকক্ষে নিয়ে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার দু’দিন পর ২৫ নভেম্বর (সোমবার) অভিভাবকরা এই অভিযোগ তুলেছেন।

স্থানীয়দের বক্তব্য, ওই ছাত্রী শনিবার বাড়ি ফিরে গিয়ে অভিভাবকদের গোটা ঘটনা বিস্তারিত জানিয়েছিল। পরবর্তী সময়ে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে অভিভাবক-সহ এলাকাবাসী বিদ্যালয় পরিচালন কমিটির শরণাপন্ন হন।

ঘটনার দিন বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা শিক্ষক নজরুল ইসলামের কাছে ঘটনার সত্যতা জানতে চান। কিন্তু নজরুল তাঁর বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তখন অভিভাবকরা পুলিশে খবর দেন। পুলিশও খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে। কিন্তু হঠাত্‍ ওই ছাত্রীর অভিভাবক-সহ অন্যরা উত্তেজিত হয়ে ওঠেন। বিদ্যালয় পরিচালন কমিটির সামনেই অভিভাবক-সহ স্থানীয়রা আইন নিজেদের হাতে তুলে নেন। তারা সকলে মিলে অভিযুক্ত শিক্ষককে বেধড়ক মারধর শুরু করেন। তারা এতটাই উত্তেজিত হয়ে পড়েন, শিক্ষককে বাঁচাতে গিয়ে পুলিশ কর্মীরাও মার খেয়েছেন। এখানেই থেমে থাকেননি তারা। পুলিশের সামনেই অভিযুক্ত শিক্ষকের বাইক ভেঙে ফেলেন তারা। পুলিশ কোনওক্রমে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামকে সেখান থেকে নিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় এলাকায় প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, সংশ্লিষ্ট শিক্ষকের আচরণে শিক্ষক সমাজ কলঙ্কিত হয়েছে। কিন্তু আইন হাতে তুলে নেওয়াও অভিভাবক ও স্থানীয়দের উচিত হয়নি।

পুলিশ জানিয়েছে, ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় তদন্ত হবে। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। সুত্র: জাগরণত্রিপুরা ডট কম

শিক্ষককে মারধরের ভিডিও

https://amaderprotidin.com/files/uploads/2019/12/80258796_1184503245081799_1921646618239565824_n.mp4

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top