logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. আবেদন করেও কাশ্মীরে ঢুকতে পারেননি মার্কিন সিনেটর!

আবেদন করেও কাশ্মীরে ঢুকতে পারেননি মার্কিন সিনেটর!

প্রকাশিত হয়েছে : ১২:৪০:১১,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪২৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারত অধিকৃত কাশ্মীরে প্রবেশের অনুমতি পাননি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান হলেন। কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের আবেদন সত্ত্বেও সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। সরকারি একটি সূত্রের দাবি, নিরাপত্তার কারণে তাকে কাশ্মীরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

সম্প্রতি দুই দিনের সফরে ভারতে রয়েছেন ক্রিস ভ্যান হলেন। গত সপ্তাহে ভারত সরকারকে চিঠি দিয়ে কাশ্মীরে যাওয়ার আবেদন করেছিলেন তিনি। দিল্লিতে একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ স্বত্ত্বেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোন সাড়া মেলেনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে ক্রিস বলেন,‘‘কাশ্মীরে গিয়ে নিজের চোখে পরিস্থিতি কেমন দেখতে চেয়েছিলাম। ভারত সরকারের আপত্তিতে তা হয়ে ওঠেনি। কোনও কিছু লুকানোর না থাকলে, সেখানে পা রাখা নিয়ে ভয় থাকার কথা নয়। আমার মতে, কাশ্মীরের যা ঘটছে, ভারত সরকার তা কাউকে দেখতে দিতে চায় না।’’

কাশ্মীর উপত্যকাকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন,‘‘নিজের চোখে কাশ্মীরের পরিস্থিতি দেখতে চেয়েছিলাম। সেই মতো এক সপ্তাহ আগে থেকে আবেদন জানিয়ে রেখেছিলাম। তা স্বত্ত্বেও অনুমতি পাইনি। কাশ্মীরে যাওয়ার পক্ষে এখন সময় অনুকূল নয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে ক্রিস ভ্যানের দাবির বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে দেশটির সরকারের পক্ষ থেকে একটি সূত্রে জানা যায়, নিরাপত্তার কারণেই বিদেশিদের কাশ্মীরে যেতে নিষেধ করা হয়েছে।

সিনেটর ক্রিস ভ্যান হলেনের বাবা ক্রিস্টোফার ভ্যান পাকিস্তান ও ভারতের মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন। এ কারণে বিভিন্ন সময় জম্মু-কাশ্মীরে ভ্রমণ করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ভারত ও পাকিস্তান বংশোদ্ভূত মুসলিম অধ্যুষিত মেরিল্যান্ডের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বরাবরই কাশ্মীর নিয়ে সরব ছিলেন। গত সপ্তাহে তার উদ্যোগে হাউজ অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিতে জম্মু-কাশ্মীর নিয়ে একটি বিশেষ বিল গৃহীত হয়। বিলে উপত্যকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া, অবিলম্বে কাশ্মীরের সব বন্দিদের মুক্তিসহ সর্বত্র কারফিউ তুলে নেওয়ার দাবি করা হয়।

গত ৫ আগস্ট ভারত সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। এর মাধ্যমে গত ৬৭ বছর ধরে পাওয়া বিশেষ মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। এর পর সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে কাশ্মীরের জনগণকে ব্যাপক নির্যাতনের অভিযোগ রয়েছে। হাজার হাজার মানুষকে বন্দি করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top