logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. বিয়ের খাবার খেয়ে অসুস্থ এক নারী মারা গেছেন!

বিয়ের খাবার খেয়ে অসুস্থ এক নারী মারা গেছেন!

প্রকাশিত হয়েছে : ৮:১০:৩৬,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩০২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সুনামগঞ্জ বিয়ের খাবার খেয়ে অসুস্থের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে একজন নারী মারা গেছেন। আর ৮১ জন হাসপাতালে ভর্তি আছেন। অসুস্থদের সকলেই পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামের এক বিয়ে বাড়িতে খাবারের পর পরই এই ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের কলেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জলি রানী দেব (২৭) নামের দুই সন্তানের জননী মারা যান। তিনি সুনামগঞ্জ শহরের ওয়েজখালীর মঞ্জু দেব’র স্ত্রী। মৃত জলি রানী দেব গিয়েছিলেন বান্ধবীর ছোট বোনের বিয়েতে। বিয়ের খাবার খেয়ে জলির ছোট দুই বোন, কাকা ও ছেলে-মেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।

জলি রানী দেবের মৃত্যুর বিষয়টির নিশ্চিত করেছেন তার দাদা শহরের ওয়েজখালীর বাসিন্ধা বিশ্বজিৎ দেব ও সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান। ওসি জানান, বিয়ের খাবার খেয়ে অসুস্থ্ হয়ে জলি রানী দেব সিলেট কলেরা হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছেন। তার লাশ নিয়ে আসা হচ্ছে।

জানা যায়, বুধবার রাতে জেলার দিরাই উপজেলার ডাইয়ারগাঁও গ্রামের বর মিহির তালুকদারের সাথে শহরতলীর সাদকপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত প্রানেশ দাশের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়। মেয়ের বাবার বাড়ি সাদকপুরে বিয়ের আয়োজন করা হয়। বরপক্ষ আসার পর বর ও কনে পক্ষের মানুষ একসঙ্গে খেতে বসেন। খাওয়ার পর পরই পেটে ব্যাথা শুরু হয়। এরপর অনেকের পাতলা পায়খানা শুরু হয়। পরে বৃহস্পতিবার ৪২ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার আর দুইজন ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কন্যার মা ছন্দা রানী তালুকদার ও কাকাতো বোন বৃষ্টিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে দিরাইয়ের বর পক্ষের লোকজন রাতের খাবার খেয়ে বাড়ি চলে যাওয়ায় পর অনেকেই বাড়িতে গিয়ে পেটের পীড়ায় আক্রান্ত হন। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ও ৩৭ জন ভর্তি হয়েছিলেন। এর মধ্যে চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৩৩ জনের চিকিৎসা চলছে দিরাই হাসপাতালে।

দিরাই দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুমন রায় চৌধুরী বলেন,‘ বৃহস্পতিবার ও শুক্রবার মোট ৩৭ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে শুক্রবার দুপুরে চারজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে। আরও চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভর্তিকৃত রোগীদের চিকিৎসা চলছে।’

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘ধারনা করা যাচ্ছে খাবারে কোন ধরনের বিষক্রিয়া হতে পারে। বৃহস্পতিবার রাতে ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দুইজনকে সিলেটে স্থানাস্তর করা হয়েছে। শুক্রবার সকালে আরও দুইজন ভর্তি হয়েছে। চিকিৎসা চলছে, সবাই সুস্থ্য আছেন। ’

কনের জেঠু (বাবার বড় ভাই) সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ বলেন, ‘আমরা ধারণা করছি অতিরিক্ত গরমের কারণে কিছু খাদ্যে (সালাদ) বিষক্রিয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ বিয়ের অনুষ্ঠানে ৪-৫ শত মানুষ খাওয়া-দাওয়া করেছেন। আমি নিজেও এসব খাবার খেয়েছি। আক্রান্তদের চিকিৎসা চলছে এবং সার্বক্ষণিক খোঁজ-খবর নেয়া হচ্ছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম

লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম

আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন

আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন

ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন

ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন

২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”

২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”

লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top