logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ব্রিটিশ সংসদে সংঘাতের দামামা, আগাম নির্বাচনের আবাস!

ব্রিটিশ সংসদে সংঘাতের দামামা, আগাম নির্বাচনের আবাস!

প্রকাশিত হয়েছে : ২:৪৩:৪৫,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: পার্লামেন্টে আজ (মঙ্গলবার) বিরোধী লেবার পার্টি ও নিজ দলের বিদ্রোহী এমপিদের শোডাউনের মুখোমুখি হচ্ছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি যাতে চুক্তিবিহিন ব্রেক্সিট সম্পন্ন করতে না পারেন সে জন্য তারা একটি বিল উত্থাপনের পরিকল্পনা করেছেন। তবে এক্ষেত্রে তাদেরকে সতর্ক করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা বলেছেন, যদি ওই বিল পাস হয়, পরাজিত হন প্রধানমন্ত্রী, এমপিরা যদি হাউজ অব কমন্সের নিয়ন্ত্রণ নিয়ে নেন, তাহলে আগাম নির্বাচন ঘোষণা করতে পারেন বরিস জনসন। সেই নির্বাচন হবে ১৪ই অক্টোবর। এতে ভীত নন বিরোধী লেবার পার্টি। দলটির নেতা জেরেমি করবিন বলেছেন, তারা আগাম নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বরিস জনসন বলেছেন, তিনি আগাম নির্বাচন চান না।

কিন্তু যদি মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এসব এমপির বিল পাস হয়, তারা বিজয়ী হন তাহলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার অগ্রগতি অসম্ভব হয়ে পড়বে। এমন অবস্থায় আগাম নির্বাচন দেয়া হতে পারে বলে বলা হচ্ছে। সেই নির্বাচনের জন্য বিরোধী লেবার পার্টি প্রস্তুত থাকার কথা বলা হলেও উত্তর আয়ারল্যান্ড বিষয়ক ছায়ামন্ত্রী টনি লয়েড পরে বলেছেন, ৩১ শে অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে বৃটেন। তার আগে আগাম কোনো নির্বাচন দেয়ার কোনো পরিকল্পনা যদি সরকার নেয় তাহলে তার বিরুদ্ধে ভোট দেবে লেবার পার্টি। তিনি বলেছেন, বরিস জনসন চুক্তিবিহিন ব্রেক্সিট করার চেষ্টা করছেন। নির্বাচনের মাধ্যমে তিনি সেই পথকেই বের করবেন। এ জন্য বরিস জনসনের পেতে দেয়া ফাঁদে পা রাখতে পারে না লেবার পার্টি।

ফিক্সড টার্মস পার্লামেন্ট অ্যাক্টের অধীনে এই শরতে যদি একটি নির্বাচন দিতে চান বরিস জনসন তাহলে তাকে বৃটিশ পার্লামেন্টের ৬৫০ জন এমপির দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে। এরই মধ্যে চুক্তিবিহিন ব্রেক্সিট থামানোর জন্য দলীয় নীতির বাইরে চলে এসেছেন ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের কিছু সদস্য। প্রধানমন্ত্রী ৩১ অক্টোবরের মধ্যে চুক্তির অধীনে অথবা চুক্তি ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রত্যয় ঘোষণা করার পর তারা এভাবে বেঁকে বসেছেন। বিশেষ করে পার্লামেন্ট ৫ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা দেয়ার পর থেকেই চুক্তিবিহিন ব্রেক্সিট নিয়ে শঙ্কা বাড়ছে। এই উত্তেজনার মধ্যে আজ মঙ্গলবার পার্লামেন্ট বসছে। এ সময়ে বেঁকে বসা এমপিরা স্ট্যান্ডিং অর্ডার ২৪-এর আওতায় প্রস্তাব বা বিল উত্থাপন করবেন বলে মনে করা হচ্ছে। এ নিয়ে জরুরি ভিত্তিতে বিতর্ক হবে।

এ বিলে বলা হয়েছে, ১৯ অক্টোবরের মধ্যে যদি একটি নতুন চুক্তির বিষয়ে এমপিদের কাছ থেকে প্রধানমন্ত্রী অনুমোদন নিতে না পারেন অথবা চুক্তিবিহিন ব্রেক্সিট সম্পাদনের পক্ষে ভোট না দেন তাহলে প্রধানমন্ত্রীকে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত ব্রেক্সিট বিলম্বিত করতে চাপ দেয়া হবে। এই বিলের একটি অংশে খুব বেশি মনোযোগ দেয়া হবে। সেখানে বলা হয়েছে, যদি ইউরোপিয়ান কাউন্সিল ব্রেক্সিট সম্পাদনের জন্য সময় বৃদ্ধি করে ভিন্ন একটি তারিখ নির্ধারণ করে, তখন প্রধানমন্ত্রী বরিস জনসনকে দুই দিনের মধ্যে তা গ্রহণ করতেই হবে। যদি তিনি তা না করেন, তাহলে সময় বৃদ্ধির বিষয়টি প্রত্যাখ্যান করবে হাউজ অব কমন্স। এর অর্থ হলো, এ অবস্থায় ক্ষমতা চলে যাবে পার্লামেন্ট সদস্যদের হাতে। তখন আর সরকারের হাতে ক্ষমতা থাকবে না।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top