logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত, প্রতিবাদে রাস্তায় জনগণ!

ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত, প্রতিবাদে রাস্তায় জনগণ!

প্রকাশিত হয়েছে : ১:৪৯:০৮,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: আচমকা পার্লামেন্ট স্থগিত করার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে এবার ব্রিটেনজুড়ে বিক্ষোভ পালন করছে জনগণ। যার অংশ হিসেবে ম্যানচেস্টার, লিডস, ইয়র্ক ও বেলফাস্টের সড়কে নেমে আসেন হাজারো বিক্ষোভকারী।

ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজের’ দাবি, চলমান বিক্ষোভের কারণে এরই মধ্যে স্থবির হয়ে পড়েছে সেন্ট্রাল লন্ডনের বেশিরভাগ এলাকা। এ সময় বিক্ষোভকারীরা ‘বরিস জনসন, ধিক্কার জানাই’ বলে স্লোগান দিতে থাকেন। যদিও প্রধানমন্ত্রীর সমর্থনে মিছিল নিয়ে ওয়েস্ট মিনিস্টারে জড়ো হয় বরিসের সমর্থকদের ছোট একটি গ্রুপ।

এর আগে গত বুধবার (২৮ আগস্ট) আচমকা পার্লামেন্ট স্থগিতের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। মূলত এর পর থেকে ব্রিটিশ এমপি ও বিরোধী আইনপ্রণেতাদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। যদিও বরিস জনসন এরই মধ্যে তার পরিকল্পনায় পুরোপুরি সফল হয়েছেন; যে কারণে আগামী ২৩ কর্ম দিবস পর্যন্ত বন্ধ থাকবে ব্রিটিশ পার্লামেন্ট বলে দাবি সংশ্লিষ্টদের।

গণমাধ্যমের দাবি, শনিবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী বরিস জনসনের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ব্রিটেন ছাড়াও এডিনবার্গ, বেলফাস্ট, এক্সটার, ক্যামব্রিজ, লিভারপুল, নটিংহ্যাম, ম্যানচেস্টার এবং বার্মিংহ্যামসহ যুক্তরাজ্যের ৩০টির বেশি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

তাছাড়া বিক্ষোভকারীরা লন্ডনের হোয়াইটহল এবং ওয়েস্ট এন্ডের সড়ক অবরোধ করে। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা ট্রাফালগার স্কয়ারে একটি সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিও পালন করে। পরে তারা ‘কার গণতন্ত্র? আমাদের গণতন্ত্র’ বলে চিৎকার করতে করতে বাকিংহ্যাম প্যালেসের দিকে যাত্রা শুরু করে। পরে যদিও পুলিশি বাধায় তা আর সামনে এগোতে পারেনি।

এ দিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা এরই মধ্যে তিন বিক্ষোভকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে বিবৃতিতে এর চেয়ে বেশি কিছু জানায়নি পুলিশ। যদিও বিরোধী গ্রিন পার্টির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের মধ্যে লন্ডন অ্যাসেম্বলির সদস্য ক্যারোলিন রাসেলও আছেন।

দলটির কো-লিডার সিয়ান বেরি এক টুইট বার্তায় বলেন, ‘গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোয় আমি ক্যারোলিনের জন্য গর্বিত। আমরা এ জন্য শেষ পর্যন্ত লড়াই করে যেতেও প্রস্তুত।’

অপর দিকে লন্ডনের ডাউনিং স্ট্রিট প্রাঙ্গণে বিক্ষোভের অন্যতম আয়োজক লরা পার্কার বলেছেন, ‘আমাদের গণতন্ত্রকে এবার কুক্ষিগত করার চেষ্টা চলছে। আমরা সে সুযোগ কখনোই একজন অনির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে দেব না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বরিস আমাদের গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংসের চেষ্টা করছেন। তবে আমরা জানি আপনি (বরিস জনসন) কোথায় থাকেন; কীভাবে আপনাকে প্রতিহত করতে হয়।’

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top