logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. সৌদিআরবে খুলনার মেয়ে আবিরুনের মৃত্যু নিয়ে রহস্য!

সৌদিআরবে খুলনার মেয়ে আবিরুনের মৃত্যু নিয়ে রহস্য!

প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৪২,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭২৭ বার পঠিত

খুলনা থেকে সংবাদদাতা:: খুলনার মেয়ে আবিরুন বেগম পরিবারের স্বচ্ছলতার আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। দালালের মাধ্যমে সৌদিআরব গেলেও কোন খোঁজ খবর পায়নি তার পরিবার। কিন্তু মাত্র দু’বছরের মাথায় দালাল মারফতে খবর এলো সড়ক দূর্ঘটনায় আবিরুন মারা গেছেন। তবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড দাবি করছে আবিরুনকে খুন করে হত্যা করা হয়েছে। এমন দু:সংবাদে দিশেহারা তার পরিবার-পরিজন।

জানা গেছে, আবিরুন বেগম (৪৮) বিয়ে করে মাত্র ১ বছর ছিলেন স্বামীর সংসারে। এরপর বিচ্ছেদ হলে ১৮ বছর কাটিয়েছেন একাকী। ছিলেন বাবার বাড়িতে। কিন্তু ৬ বোনকে নিয়ে বৃদ্ধ বাবার সংসারে ছিল টানাটানি। সচ্ছলতার আশায় সৌদি আরব যান। কিন্তু দু’বছর হলেও তিনি পরিবারের সাথে কোন যোগাযোগ করেননি।

আবিরুনের বিদেশ যাওয়ার নথিপত্র থেকে জানা যায়, তিনি রিক্রুটিং এজেন্সি ফাতেমা এমপ্লয়মেন্ট সার্ভিসেসের (আরএল-১৩২১) মাধ্যমে সৌদি আরব যান।

ওই এজেন্সির মালিক জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে থাকলেও আমাদের মৃত্যু হতে পারে। কেউ কেউ বিমানে বসেও মারা যান। আল্লাহ জানেন, কীভাবে মারা যায়। তার ব্যাপারটিও আল্লাহই ভালো জানেন।

সড়ক দুর্ঘনায় মৃত্যু দাবি করেও এক পর্যায়ে জাহিদুল বুঝাতে চাচ্ছেন আবিরুনেরও দোষ ছিল। তার ভাষ্য, এক কাঠি কখনো বাজে না। একটা ঢোল আর একটা কাঠি দুই জায়গায় রাখলে বাজে না।

আবিরুনের পরিবার বলছে, সৌদি যাওয়ার কয়েক দিন আগে আবিরুন হঠাৎ সিদ্ধান্ত বাতিল করেন। তবে রিক্রুটিং এজেন্সি, দালাল রবিউল এবং নিপুনের চাপ ও হুমকির মুখে ২০১৭ সালের জুলাইয়ে সৌদি আরব যেতে বাধ্য হন তিনি।

তবে যে আশায় সৌদি গিয়েছিলেন তা আর হয়নি। আবিরুন সৌদি যাওয়ার পর দুই বছরে একটি টাকাও পায়নি দেশে থাকা পরিবার। এমনকি তার সঙ্গে যোগাযোগও করতে পারেনি পরিবার। এতদিন পর দিশেহারা পরিবারের কাছে এলো আবিরুনের মৃত্যুর খবর। পরিবারটি এখন লাশের অপেক্ষায় রয়েছে।

স্থানীয় দালাল রবিউলের মাধ্যমে সৌদি যান তিনি। তাকে জিজ্ঞাসা করলে বলতেন, আবিরুন হয়তো অ্যাকাউন্ট নম্বর ভুলে গেছে অথবা নম্বরে ভুল আছে। তবে সে অনেক ভালো আছে।

আবিরুনের বোন রেশমা আক্তার বলেন, আপাই ছিল আমাদের একমাত্র আয়ের মানুষ। সৌদি যাওয়ার পরে বোনের কোনো খোঁজ পায়নি। দালালের কাছে বারবার অনুরোধের পরে কয়েক মাস পরপর দুই-এক মিনিট কথা বলতে পারতাম। ওখানে তাকে নির্যাতন করা হচ্ছিল। মামলা করলে আপার বড় ক্ষতি হবে বলে দালাল আমাদের হুমকি দিত। বলত অ্যাকাউন্ট নম্বরে ভুল আছে, তাই টাকা আসে না।

রেশমা আরও বলেন, দালাল রবিউল এখন আমাদের হুমকি দিচ্ছে। আপার মৃত্য নিয়ে বাড়াবাড়ি করলে নাকি সৌদি থেকে লাশ আনতে পারব না।

জানা গেছে, আবিরুনের লাশ সৌদির একটি হাসপাতালে রয়েছে। তার লাশ দ্রুত দেশে আনতে ও এই মৃত্যুর ন্যায়বিচারে দাবি জানিয়েছে পরিবার।

দুই বছরে কোনো টাকা না পাওয়া ব্যাপারে রিক্রুটিং এজেন্সির মালিক জাহিদুল ইসলাম বলেন, আবিরুনের পরিবার কেন দুই বছর চুপ করে ছিল। আগে কেন তারা অভিযোগ জানায়নি। এর মানে তারা মিথ্যা অভিযোগ করছেন। আমি ব্যক্তিগতভাবে ১২০ জন নারী কর্মী বিদেশে পাঠিয়েছি। বাকিদের অন্যরা এনেছে আমি প্রসেস করেছি। আবিরুনের পাসপোর্ট নম্বর জানার পরে বলতে পারব, তিনি কীভাবে সৌদি আরব প্রবেশ করেন।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top