logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটে ডেঙ্গু আতঙ্ক: জ্বর হলেই ছুটছেন ডাক্তারের কাছে!

সিলেটে ডেঙ্গু আতঙ্ক: জ্বর হলেই ছুটছেন ডাক্তারের কাছে!

প্রকাশিত হয়েছে : ৮:৩২:১৮,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৫৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটজুড়ে দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। এমন আতঙ্কে সামান্য জ্বর হলেই পরিক্ষা করাতে ছুটে যাচ্ছেন ডাক্তারের কাছে। তবে সিলেটে ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশার অস্তিত্বও পাওয়া গেছে। ফলে ঢাকার মতো বড় বিপর্যয় ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে মোট ২১ জন নতুন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেটে ৭ জন, মৌলভীবাজারে ২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন। তবে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় নতুন কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। আর সব মিলিয়ে সিলেট এ পর্যন্ত ১৭৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে।

সিলেট জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, ডেঙ্গু প্রকোপ শুরু হওয়ার পর সিলেট নগরীর কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা পরীক্ষা করে সিলেটে এডিস মশার অস্তিত্ব পাওয়া যায়। যেহেতু সিলেটে এডিস মশা রয়েছে, সেজন্য সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। তবে আশার কথা হল, সিলেট সিটি কর্পোরেশন গত কয়েকদিন থেকে একযোগে নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।

অপরদিকে সামান্য জ্বর হলেই মানুষ ডেঙ্গু আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারদের কাছে ছুটছেন। ব্যক্তিগত উদ্যোগে নগরীর বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা করাচ্ছেন। এ কারণে নগরীর বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারগুলোতে বাড়ছে মানুষের ভিড়। সব মিলিয়ে সিলেটে অবনতির দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি।

বেসরকারি মেডিকেল ও ডায়গনস্টিক সেন্টারগুলো বলছে, অন্য যে কোন সময়ের তুলনায় এবার সিলেটের প্রচুর মানুষ ডেঙ্গু নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা করিয়ে নিচ্ছেন। অনেকেই ব্যক্তি উদ্যোগে আবার অনেকেই ডাক্তারের সাথে যোগাযোগ করে পরীক্ষা করাচ্ছেন এবং এই ডেঙ্গু পরীক্ষার্থীদের সংখ্যা দিনদিন বাড়ছে। তবে সারাদেশে ডেঙ্গু টেস্টের কীট সংকট থাকলেও সিলেটে কীটের কোন সংকট নেই বলে জানিয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

মাউন্ড এডোরা হাসপাতাল আখালিয়া সিলেটের রিসিপশনিষ্ট আলী হোসেন সুমন বলেন, আমাদের হাসপাতালে প্রতিদিন প্রায় ১৫/২০ জন ডেঙ্গু সনাক্তের বিভিন্ন টেস্ট করাচ্ছেন। অনেকেই ব্যক্তি উদ্যোগে আবার অনেকই ডাক্তারের মাধ্যমে আসছেন। তাদের হাসপাতালেও কীটের সংকট নেই বলে জানান তিনি।

আর নগরীর মধুশহীদে অবস্থিত পপুলার ডায়গনস্টিক সেন্টারের হোসাইন চৌধুরী (প্রসাশন) বলেন, আগের যে কোন সময়ের চাইতে বর্তমানে ডেঙ্গুর টেস্ট করানোর জন্য বেশি মানুষ আসছেন। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ আমাদের এখানে পরীক্ষা করাতে আসেন। দিন যতই যাচ্ছে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য মানুষের ভিড় বাড়ছে। তবে আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করছি। সরকার নির্ধারিত ফি দিয়ে যে কেউ আমাদের এখানে ডেঙ্গু নির্ণয়ের টেস্ট করাতে পারেন।

এদিকে সরকারি হাসপাতালগুলোতেও কীটের সংকট নেই বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন বলেন ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, সিলেটে ডেঙ্গু মশা রয়েছে। তবে এখন পর্যন্ত সিলেটের স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হওয়ার খবর আমাদের কাছে নেই। এজন্য আমরা সিলেটে সিটি কর্পোরেশনকে বলেছি পরিছন্নতা অভিযান চালাতে। তারাও অভিযান চালিয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে এখনো তেমন কোনো পরিসংখ্যান আমাদের কাছে নাই। আপনারা জানেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর অবস্থা যে কোন সময় খারাপ হতে পারে। আর উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে আইসিউ নেই। সেজন্য ডাক্তাররা উপজেলা থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

স্বাস্থ্য অধিদপ্তর, সিলেটের পরিচালক ডা. দেবপদ রায় বলেন, প্রথম দিকে যারা আক্রান্ত হয়েছিলেন তারা সবাই ঢাকা ফেরত ছিলেন। এখন সিলেটে ডেঙ্গু তেমন নয়। তবে সামনে যেহেতু ঈদের মৌসুম, সেক্ষেত্রে কি হয় এখনই বলা যাচ্ছে না। কারণ ঈদের ছুটিতে যারা বাড়ি আসবেন তাদের নিয়ে কিছুটা চিন্তা রয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে

ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ

৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ

ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী

ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী

ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন

ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন

২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সর্বশেষ সংবাদ

ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top