logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. গ্যাসের দাম: বাংলাদেশে ১৭৫ টাকা বেড়েছে, ভারতে ১০০ টাকা কমেছে!

গ্যাসের দাম: বাংলাদেশে ১৭৫ টাকা বেড়েছে, ভারতে ১০০ টাকা কমেছে!

প্রকাশিত হয়েছে : ৯:১১:৪৮,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ১২৮১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে জ্বালানি গ্যাসের দাম আবার বৃদ্ধি পেয়েছে। আজ ১ জুলাই থেকে চুলা প্রতি পূর্বের চেয়ে ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। আর অপরদিকে পাশ্ববর্তী দেশ ভারত আজ ১ জুলাই থেকে গ্যাসের দাম কমিয়েছে। তারা সিলিন্ডার প্রতি ১০০ টাকা কমিয়েছে বলে জানাগেছে।

বাংলাদেশে বর্তমানের চেয়ে গড়ে দাম বাড়ানো হয়েছে ৩২ দশমিক ৮ শতাংশ। আজ (১ জুলাই) থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৯৭৫ এবং এক চুলার জন্য ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩০ জুন) বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

এ বছরের ফেব্রুয়ারি মাসে গ্যাস বিতরণ কোম্পানিগুলো কমিশনের কাছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। কোম্পানিগুলো গ্যাসের দাম গড়ে ১০২ ভাগ বাড়ানোর প্রস্তাব করে। এরপর মার্চ মাসে গণশুনানি করে কমিশন। শুনানির ৯০ দিনের মধ্যে দামের বিষয়ে ঘোষণা দেওয়ার নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ীই রোববার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিল কমিশন।

সর্বশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭০ শতাংশ বাড়ানো হয়। সে বছরের মার্চ ও জুলাই থেকে দুই ধাপে তা কার্যকর করার কথা ছিল। আদালতের রায়ের কারণে প্রথম ধাপের দাম বৃদ্ধি কার্যকর হলেও দ্বিতীয় ধাপ কার্যকর হয়নি।

পাশ্ববর্তী দেশ ভারতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দিয়েছিলো মোদি সরকার। তবে বিরোধীদের সমালোচনার মুখে রান্নার গ্যাসের দাম একবারে ১০০ টাকা কমানো হয়েছে। গার্হস্থ্য এলপিজি গ্যাসের দাম এক ধাক্কায় ১০০ টাকা কমে যাওয়ায় সস্তি পেয়েছে ভারতের বাসিন্দারা। আজ সোমবার ১ জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে।

রবিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। এর ফলে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে এক ধাক্কায় কমে দাঁড়ালো ৬৩৭ টাকা। এক ধাক্কায় এতটা দাম কমে যাওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যবিত্তরা।

ইন্ডিয়ান ওয়েলের এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য এবং টাকা ও ডলারের রূপান্তরের দর কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বাড়ির কাজে ব্যবহার করা এলপিজির দামে ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার, ফলে সেই গ্যাসের দাম কমে হবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হবে। সেই টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে।

উল্লেখ্য, গত ১ জুন থেকে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল সিলিন্ডার প্রতি ২৫ টাকা৷ ফলে কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ৭৬৩.৫০ টাকা৷ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামে বৃদ্ধির জেরেই বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম৷ গৃহস্থালীর কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারে ১৪.২ কেজি এলপিজি থাকে। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম হল সিলিন্ডার প্রতি ৪৯৪.৩৫ টাকা৷ অন্যদিকে, ১৯ কিলো নন-ডমেস্টিক সিলিন্ডারের দাম ১৮৭ টাকা ৫০ পয়সা কমালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এর ফলে নতুন দাম হয়েছে ১,১৮৮.৫০ টাকা।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top