logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. কমলো ইন্টারনেটের দাম, গ্রাহক পর্যায়ে পড়বে না প্রভাব!

কমলো ইন্টারনেটের দাম, গ্রাহক পর্যায়ে পড়বে না প্রভাব!

প্রকাশিত হয়েছে : ৫:২২:৫৬,অপরাহ্ন ২৭ জুন ২০১৯ | সংবাদটি ৬৫৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: দাম কমেছে ইন্টারনেট ব্যান্ডউইডথের। তবে পাইকারি পর্যায়ে এই দাম কমানোর প্রভাব গ্রাহক পর্যায়ে পড়বে না বলে মনে করছেন ইন্টারনেট সেবাদাতা ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো’ শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ব্যান্ডউইডথ মূল্য সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডাক ও টেলিযোগাযেগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্যহ্রাস বিষয়ে বলেন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যে এর আগে ২০০৯ সালের অগাস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়।

তিনি বলেন, পরবর্তীতে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮০০ টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০টাকায় কমিয়ে আনা হয়েছিল।

মোস্তফা জব্বার বলেন, ২০০৮ সালেও দেশে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার করা হত, তা বর্তমানে ১১শত জিবিপিএসে উন্নীত হয়েছে।

আইআইজির জন্য আইপি ট্রানজিট: ব্যান্ডউইড্থ এমবিপিএস ৫০০-৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৫০, ন্যূনতম ২ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৩৫, ব্যান্ডউইড্থ এমিবিপিএস ৫০০০০+ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (৩০০ ন্যূনতম ২ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৮৫।

আইএসপিএর জন্য আইপি ট্রানজিট: ব্যান্ডউইড্থ এমবিপিএস (৫-১৯) (শুধু উপজেলা বা ইউনিয়ন হতে) এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৪০০, ন্যূনতম ৩ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৭৫। ব্যান্ডউইড্থ এমবিপিএস ৪০০০০+এমবিপিএস প্রতি চার্জ ৩১০ টাকা । ন্যূনতম ৩ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৯০ টাকা।

বিটিসিএল লোকাল কনটেন্ট ট্রান্সমিশন চার্জ: সংযোগের স্থান বৃহত্তর ঢাকা এলাকায় ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস (টাকা) ৩০, সংযোগের স্থান ঢাকার বাইরে ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস (টাকা) ১০০।

শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান: ব্যান্ডউইড্থ এমবিপিএস ৫-৯৯ পর্যন্ত, এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩০০, ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৭০, ব্যান্ডউইড্থ এমবিপিএস ৩০০০ এবং তদূর্ধ্ব, এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২০০ ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ১৮০।

সরকারি অফিস ,আধা-সরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট অফিস: ব্যান্ডউইড্থ এমবিপিএস ৫- ৪৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৯৫, ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৫৫, ব্যান্ডউইড্থ এমবিপিএস ৩০০০+ এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৫০ ন্যূনতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২২৫।

ভিপিএন সেবা: সারাদেশব্যাপী এক রেট ব্যান্ডউইড্থ (এমবিপিএস) ১-৫ পর্যন্ত প্রতি এমবিপিএস ৩০০, ব্যান্ডউইড্থ (এমবিপিএস) ১০০০০ বা ততোধিক, প্রতি এমবিপিএস টাকা ৩০।

এছাড়া গ্রামীণ এলাকায় গ্রাহকদের উপরে বর্ণিত চার্জ হতে শতকরা ১০ ভাগ ডিসকাউন্ট সুবিধা দেওয়া হয়েছে। একই সাথে লিনাক্স ওয়েব হোস্টিং প্যাকেজেস এবং উইন্ডোজ ওয়েব হোস্টিং প্যাকেজের ব্যান্ডউইডথের মূল্য হ্রাস করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যান্ডউইড্থ সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএলের এক কর্মকর্তা জানান, ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্যান্ডউইড্থ দাম সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩ ৬০টাকায় কমিয়ে আনা হয়েছিল এবার তা ৪০০ থেকে ১৮০ টাকা করা হয়েছে।

এদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, পাইকারি পর্যায়ে এ দাম কমালেও গ্রাহক পর্যায়ে দাম কমার সম্ভবনা নেই। কারণ দাম কমালেও এখানে নানা শর্ত রয়েছে এবং যাদের নিজস্ব ট্রান্সমিশন আছে তারা অর্থাৎ এনটিটিএনরা এখানে সুবিধা বেশি পাবে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top