টাকা দিয়ে ফল পরিবর্তনের নজির নেই!
প্রকাশিত হয়েছে : ৯:২০:৫৪,অপরাহ্ন ০৯ জুন ২০১৯ | সংবাদটি ২৬৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: টাকা দিয়ে ফল পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়েছেন এনটিআরসি চেয়ারম্যান এস এম আশফাক হুসেন। এ ধরনের নজির দেখাতে পারলে চাকরি ছেড়ে দেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চেয়ারম্যান জানান, প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল পরিবর্তনের নামে নিরীহ প্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ে তৎপরতা শুরু করেছে কয়েকেটি অসাধু চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে ‘ফেল থেকে পাস’ করানোর নামে প্রার্থীপ্রতি ৭ থেকে ১০ হাজার টাকা আদায়ের চেষ্টা করছে তারা। অনেক প্রার্থী না বুঝেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন।
এসব ফাঁদে পা না দিতে সকলকে সতর্ক করেন এনটিআরসি চেয়ারম্যান।






