logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. মেডিকেল ছাত্রী মিথিলা ‘আত্মহত্যা’ না ‘খুন’ !

মেডিকেল ছাত্রী মিথিলা ‘আত্মহত্যা’ না ‘খুন’ !

প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৫৭,অপরাহ্ন ১৬ মে ২০১৯ | সংবাদটি ৯৪৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে মেডিকেল শিক্ষার্থ মিথিলার মৃত্যু ‘রহস্যঘেরা’। নানা প্রশ্ন দেখা দিয়েছে এ মৃত্যুকে ঘিরে। এর আগে সিলেটের অন্য এলাকায় সংঘটিত হওয়া ডা. প্রিয়াংকার মৃত্যু নিয়েও রহস্য দেখা দেয়। তবে- পুলিশ প্রিয়াংকার ঘটনাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করেছে। মিথিলার ঘটনাটি এখনো ‘আত্মহত্যা’ বলে মনে করছে পুলিশ। তবে- পুলিশকে না জানিয়ে লাশ উদ্ধার এবং লাশের শরীরে নানা আঘাতের চিহৃই রহস্যের জন্ম দিয়েছে। ঘটনা সম্পর্কে মিথিলার পরিবার চুপ। মিথিলার পুরো নাম ইশরাত জাহান মিথিলা। বয়স ২১ বছর। ডাক্তার হতে আরো প্রায় দুই বছর বাকী। পড়েন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষে। ৫৬তম ব্যাচের ছাত্রী মিথিলা। তার পিতা ডা. আব্দুল হালিমও পেশায় একজন চিকিৎসক।

গত রোববার সকাল ১০টায় সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ হাসপাতালের মর্গ এলাকায় মিথিলার লাশের সুরতহাল রিপোর্ট করেন। এর আগে নগরীর মিয়া ফাজিলচিস্ত এলাকার বাসা থেকে মিথিলাকে তার পরিবারের সদস্যরাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় পুলিশ সাংবাদিকদের জানিয়েছিলো পড়ালেখার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মিথিলা আত্মহত্যা করেছে। পুলিশের এই ধারণার সঙ্গে বাস্তবের মিল নেই। প্রতিবেশীরা জানিয়েছেন- মিথিলা পারিবারিকভাবে নির্যাতনের শিকার ছিল। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা তার বড়বোন প্রায়ই তাকে নানা কারণে নির্যাতন করতেন। এ নিয়ে তাদের বাসায় ঝগড়াঝাটি লেগে থাকতো। প্রায়দিনই বাসা থেকে কান্নার আওয়াজ শোনতে পেতেন পাশের বাসার লোকজন। ঘটনার দিন মধ্যরাতেও চিৎকার চেঁচামচির আওয়াজ শোনা যায়। এদিকে মিথিলার মৃত্যুর পর প্রতিবেশিদের কাছে তার পরিবারের লোকজন একেক সময় একক কথা জানান।

পুলিশকে খবর না দিয়ে মিথিলা হার্ট এ্যাটাক করেছে এবং সঙ্গে বমি করছে বলে সকালে তাকে সিএনজি চালিত অটোরিকশা করে ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে বলা হয় সে আত্মহত্যা করেছে। লাশ বাসায় থাকা অবস্থায় পুলিশে খবর না দিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে জানানো হয়। সকাল ১০টার দিকে পুলিশ আত্মহত্যার খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবারের সদস্যরা পুলিশকে জানান, রুমে থাকা সিলিং ফ্যানের সঙ্গে ‘আত্মহত্যা’ করে মিথিলা। রুমে সে একাই ছিল এবং দরজাও খোলা ছিল।

তারা পাখা থেকে নামিয়ে ভোরে হাসপাতালে নিয়ে যান। তার পরিচিতদের দাবি- একটি পাখায় ঝুলে একজন বয়স্ক মানুষের আত্মহত্যা সম্ভব নয়। এতে পাখা ভেঙ্গে যাবে, তা না হলে অন্তত বাঁকা হয়ে থাকার কথা। এমনকি লাশের জিব্বা বের হয়ে থাকবে। পা নিচের দিকেও ঝুলে থাকবে। কিন্তু মিথিলার ক্ষেত্রে তার কিছুই ছিল না। সহপাঠিরা জানান, মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করতে উচ্চ মহলে তদবির করা হয়। কিন্তু শিক্ষার্থীদের চাপে শেষ পর্যন্ত ময়না তদন্ত করে রাতে তারাবির নামাজের আধা ঘণ্টা আগে জানাজা শেষে নগরীর মানিকপীর টিলায় দাফন করা হয়। সুরতহাল প্রস্তুতকারী পুলিশ জানায়- মিথিলির দুই হাতে ৪টা চ্যাকা দাগের মতো ক্ষত ছিল। এ দাগগুলো সাধারণত ড্রাগ এডিক্টেটদের শরীরে পাওয়া যায়। তবে নির্যাতনের কারণেও এরকম দাগ পড়তে পারে। এয়ারপোর্ট থানার ওসি সাহাদত হোসেন জানিয়েছেন- ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। তবে সবকিছু বিবেচনায় এটি আত্মহত্যা বলে মনে হওয়ায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরে হাসপাতালের রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে। (সুত্র: ওয়েছ খছরু, মানবজমিন)

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top