logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. জুনে এমপিওভুক্তির আওতায় আসছে ১৭৯৬ প্রতিষ্ঠান

জুনে এমপিওভুক্তির আওতায় আসছে ১৭৯৬ প্রতিষ্ঠান

প্রকাশিত হয়েছে : ৮:৫২:০৭,অপরাহ্ন ১৬ মে ২০১৯ | সংবাদটি ১১৯৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: আগামী জুন মাসে এক হাজার ৭৯৬টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির আওতায় আসছে। এজন্য অর্থ বরাদ্দের  চাহিদাপত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় গত বছরের আগস্টে এমপিওভুক্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে আবেদন নেয়। প্রায় সাড়ে সাত হাজার (স্কুল, কলেজ ও মাদরাসা) আবেদনের মধ্যে এক হাজার ৭৯৬টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চূড়ান্ত হয়েছে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আগামী অর্থবছরে এক হাজার ২৮ কোটি টাকা অর্থ বরাদ্দের জন্য চাহিদাপত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরেজমিন পরিদর্শন ছাড়াই এ তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জাবেদ আহম্মেদ বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রায় আড়াই হাজার নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তবে যোগ্যতা অনুযায়ী এক হাজার ৭৯৬টি প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসা) প্রথম ধাপে এমপিওভুক্তি করা হতে পারে।

তিনি জানান, এমপিওভুক্তির জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। মন্ত্রী (শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি) সৌদি আরবে ওমরা হজ শেষে দেশে ফিরলে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে। ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার পর একটি পরিপত্র জারির মাধ্যমে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে। এটি জুনের শেষে দিকে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এমপিওভুক্তির দাবিতে কয়েক দফায় সারাদেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ কর্মসূচি পালন করেন। নির্বাচনকে সামনে রেখে শিক্ষক আন্দোলন থামাতে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির আশ্বাস দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তির ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন নেয়। গত বছরের ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা ওয়েবসাইটের মাধ্যমে এ আবেদন নেয়া হয়। পরে প্রধানমন্ত্রী সরেজমিন পরিদর্শন করে তালিকা চূড়ান্ত করার নির্দেশনা দেন।

সূত্র জানায়, আবেদনের যোগ্যতা হিসেবে ১০০ নম্বর নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানের বয়স, শিক্ষার্থী-সংক্রান্ত তথ্য, পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হার, অবকাঠামো ইত্যাদি বিবেচনায় নম্বর দেয়া হয়। এসব শর্ত বিবেচনায় সারাদেশের সাড়ে সাত হাজার প্রতিষ্ঠানের মধ্যে মাত্র দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা অর্জন করে। এর মধ্যে স্কুল-কলেজ প্রায় ১২শ’, মাদরাসা ৫শ’ এবং সাড়ে ৩শ’ কারিগরি প্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মকর্তারা জানান, এমপিও পায় না এমন সাধারণ স্কুল ও কলেজ আছে সারাদেশে সাত হাজার ১৪২টি। তবে এমপিওর জন্য অনলাইনে আবেদন করেছে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষাপ্রতিষ্ঠান।

মাউশির এক হিসাবে দেখা গেছে, সাত হাজার ১৪২টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে বার্ষিক দুই হাজার ১৮৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ২৫০ টাকা দরকার। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো মাউশির আরেক হিসাবে বলা হয়েছে, প্রতিটি ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করতে বছরে লাগে ৬৯ লাখ ৪৪ হাজার ৬৫০ টাকা; উচ্চমাধ্যমিক কলেজে ৬৮ লাখ ৯৪ হাজার টাকা, মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩ লাখ ৮০ হাজার, আর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে লাগে ১৫ লাখ ৯৫ হাজার টাকা। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদরাসাগুলোতে সমপরিমাণ অর্থের প্রয়োজন হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে ২৬ হাজার ১৮০টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত আছে। এর মধ্যে স্কুল ১৬ হাজার ১৯৭টি, কলেজ দুই হাজার ৩৬৫টি, মাদরাসা সাত হাজার ৬১৮টি। এ খাতে সরকারের ব্যয় বরাদ্দ আছে বছরে ১৪ হাজার ১৮২ কোটি টাকা। এ ব্যয় বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটের ৬৩ শতাংশের বেশি। আবেদনকৃত প্রতিষ্ঠানকে এমপিও দিলে বছরে অন্তত আরও তিন হাজার কোটি টাকা প্রয়োজন। আগামী অর্থবছরের বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি ও সরকারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ব্যয় মেটাতে অতিরিক্ত চার হাজার ৩৩৭ কোটি টাকা বরাদ্দ চেয়েছে মন্ত্রণালয়।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী নিউজকে ‘আমরা আশা করি, জাতীয় নির্বাচনের ইশতেহার অনুযায়ী সরকার দ্রুত আমাদের সকল প্রতিষ্ঠান এমপিওভুক্ত করবে। নতুন বাজেটে এ জন্য আলাদা অর্থ বরাদ্দ দেয়া হবে। এখন পর্যন্ত আমরা শুধু বারবার আশ্বাসই পেয়েছি, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়া হয়নি। এ জন্য আমরা হতাশ।’

তিনি আরও বলেন, ‘এমপিওভুক্তি আমাদের ন্যায্য দাবি হলেও এ দাবি আদায়ে সারাদেশের সকল শিক্ষক-কর্মচারীদের একযোগে দফায় দফায় রাজপথে বসে আন্দোলন করতে হয়েছে। অনশন করতে হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। তারপরও আশা করব, মানবিক দিক বিবেচনা করে হলেও দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা হবে।’

উল্লেখ্য, ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। তখনই অনেক প্রতিষ্ঠান বাদ পড়ে। পরবর্তীতে এমপিওভুক্তির জন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করে আসছেন।

শিক্ষাঙ্গন এর আরও খবর
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top