logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. চমক দেখালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

চমক দেখালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

প্রকাশিত হয়েছে : ৯:১৬:০৩,অপরাহ্ন ০৬ মে ২০১৯ | সংবাদটি ১১৩৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্বে ফলাফল প্রকাশ করে চমক দেখালেন নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। আগামী ৯ মে এবারের পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে। কিন্তু তার তিন দিন আগেই ফল প্রকাশ করলেন দীপু মনি।

এতে পাসের শতকরা হার ৮২ দশমিক ২০। এবারের এইচএসসি পরীক্ষার ফলে ছেলেদের থেকে পাসের হার এবং জিপিএ ৫ দুই দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে সেখানেই ফলের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।

জিপিএ ৫ এগিয়ে মেয়েরা

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ছাত্রছাত্রীভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা হলো ৫৩ হাজার ৪৮৪ জন। ছাত্ররা জিপিএ পাঁচ পেয়েছে ৫২ হাজার ১১০ জন। ছাত্রদের চেয়ে ছাত্রীরা এক হাজার ৩৭৪ জন জিপিএ ৫ বেশি পেয়েছে। এ বছর জিপিএ ৫ পেয়েছে মোট এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন।

পাসের হারেও এগিয়ে মেয়েরা

প্রতিবারের মতো এবারও পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল আট লাখ ২০ হাজার ৯৮০ জন। উত্তীর্ণ হয়েছে ছয় লাখ ৭৩ হাজার ২৬২ জন। শতকার পাসের ৮২ দশমিক শূন্য ১ ভাগ। অপরদিকে মোট ছাত্রী পরীক্ষার্থী ছিল আট লাখ ৭৩ হাজার হাজার ৬৭২ জন।

তার মধ্যে উত্তীর্ণ হয়েছে সাত লাখ ২৯ হাজার ৮৯৫ জন। শতকরা পাসের হার ৮৩ দশমিক ৫৪ ভাগ। এ বছর পরীক্ষায় ছাত্রের তুলনায় ৫২ হাজার ৬৯২ জন ছাত্রী বেশি অংশগ্রহণ করেছে এবং ৫৬ হাজার ৬৩৩ জন ছাত্রী বেশি পাস করেছে; ছাত্রের তুলনায় ১ দশমিক ৫৩ ভাগ ছাত্রী বেশি পাস করেছে।

গত কয়েক বছরেও ছেলেদের চেয়ে মেয়েরা ফলে এগিয়ে ছিল। ২০১৮ সালের পরীক্ষায় দেখা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ২ দশমিক ১৪ শতাংশ বেশি পাস করেছে। ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ। মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৮৫ শতাংশ।

২০১৭ সালেও এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে ৭৯ দশমিক ৯৩ শতাংশ ছাত্র এবং ৮০ দশমিক ৭৮ শতাংশ ছাত্রী পাস করে।

প্রথা অনুসারে প্রতিবার ফল ঘোষণার দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হয়। পরে দুপুরের দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

কিন্তু এবারে প্রধানমন্ত্রী লন্ডন সফরে থাকায় শিক্ষামন্ত্রীর হাতেই ফল তুলে দেওয়া হবে। তবে ফল প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাণী পাঠ করে শোনান শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী ফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথাও বলেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী ও ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

শিক্ষার্থীরা মোট আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়। বোর্ড অনুযায়ী শতকরা পাসের হার—ঢাকা বোর্ডে ৭৯.৬২, রাজশাহী ৯১.৬৪, বরিশাল ৭৭.৪১, কুমিল্লা ৮৭.১৬, সিলেট ৭০.৮৩, দিনাজপুর ৮৪.১০, যশোর ৯৯.৮৮ এবং চট্টগ্রামে ৭৮.১১ ভাগ শিক্ষার্থী পাস করেছে।

এর বাইরে কারিগরি শিক্ষা বোর্ডে ৭২.২৪ ও মাদ্রাসা বোর্ডের অধীনে ৮৩.০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top