logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. চীনকে ডলার ব্যবহার করতে না দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

চীনকে ডলার ব্যবহার করতে না দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত হয়েছে : ৬:২০:১৩,অপরাহ্ন ১৭ জুলাই ২০২০ | সংবাদটি ৩০৮৩ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: হংকংয়ে নতুনভাবে চীন জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার ফলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে হংকংয়ের বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল করে দিয়েছে মার্কিন প্রশাসন। সে কারণে চীনের ব্যাংকগুলো চরম বেকায়দায় পড়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) হংকংয়ের অগ্রাধিকারমূলক সুবিধার ইতি টানতে নির্বাহী এক আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এতদিন হংকং যে বিশেষ সুবিধা পেত, এখন থেকে তা আর পাবে না।

একইসঙ্গে হংকং অটোনমি অ্যাক্টের অধীনে চীনা বিভিন্ন ব্যক্তি ও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হংকংয়ের ওপর নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার ঘটনায় সেখানে অধিকারকর্মীদের বিরুদ্ধে চীনের যেসব কর্মকর্তা নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

তাতে আরো বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পড়া কর্মকর্তার সঙ্গে বাণিজ্য করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া যেসব ব্যাংক নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, তারা মার্কিন ব্যাংক থেকে ঋণ পাবে না। বিদেশি কারেন্সি এবং ব্যাংকে লেনদেন, কিংবা অর্থ লগ্নি করাটাও অপরাধ। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর সম্পদ মার্কিন প্রশাসন বাজেয়াপ্ত করতেও পারে।

নিষেধাজ্ঞা কেবল চীনের প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ নয়। হংকং অটোনমি অ্যাক্টের খসড়া তৈরি করা হয়েছিল ব্যাংক অব চায়না (বিওসি), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার কথা মাথায় রেখে।

হংকং অটোনমি অ্যাক্টের খসড়া তৈরির সময় রিপাবলিকান সিনেটর প্যাট টমি বলেছিলেন, অদূর ভবিষ্যতে চীনের অর্থনীতি মার্কিন ডলারের লেনদেনের ওপর নির্ভর করবে। যখন ব্যবসায়ী এবং আর্থিক স্বার্থগুলো বুঝতে পারে যে এটি এমন একটি সরঞ্জাম যা মোতায়েন করা যায়, সেক্ষেত্রে আমি মনে করি চীন সরকারের ওপর পুরোপুরি নতুন স্তরের চাপ তৈরি করা সম্ভব হবে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ‘রিজার্ভ মানি’তে অংশ হারিয়ে ফেলা অনেক বেশি ঝুঁকির। চীনের রাষ্ট্রায়ত্ত্ব অন্তত চারটি ব্যাংক ২০১৯ সালের শেষের দিকে এসে এক দশমিক এক ট্রিলিয়ন ডলার বঞ্চিত হওয়ার দায়বদ্ধতা রয়েছে।

এই প্রতিষ্ঠানগুলো কেবল চীনের বাণিজ্যিক লেনদেনই পরিচালনা করে না, বেইজিংয়ের বেল্ট এবং রোড অবকাঠামোগত উদ্যোগের জন্য অর্থের উৎস হিসেবেও কাজ করে।

জাপানের নমুরা রিসার্চ ইন্সটিটিউটের অর্থনীতিবিদ তাকাহিদে কিউচি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের ফলে যেসব চীনা কম্পানি বিদেশে বাণিজ্য করে, তারা মার্কিন ডলার লেনদেন করতেই পারবে না। চীনের বাণিজ্য স্বাভাবিকভাবেই হ্রাস পাবে। সে কারণে ডিজিটাল ইয়েন আন্তর্জাতিকীকরণ করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।

আর যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : এশিয়ান রিভিউ।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top