logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. এম‌পি পাপুলের বিরুদ্ধে এবার দুই পাসপোর্ট ব্যবহারের তথ‌্য!

এম‌পি পাপুলের বিরুদ্ধে এবার দুই পাসপোর্ট ব্যবহারের তথ‌্য!

প্রকাশিত হয়েছে : ৭:৩৮:০০,অপরাহ্ন ১৪ জুন ২০২০ | সংবাদটি ৬৫২ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: কু‌য়ে‌তে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে এবার দুই পাসপোর্ট ব্যবহারের চাঞ্চল্যকর প্রমান পেয়েছে দেশ‌টির তদন্ত সংস্থা।

পাপুল বাংলাদেশ থেকে কুয়েত গম‌নে লাল পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্ট ব্যবহার করেছেন। আবার কুয়েত থেকে অন্য দেশে যেতে এমপি হিসেবে লাল পাসপোর্ট ব্যবহার করছিলেন।

এদিকে কুয়েতের তদন্ত সংস্থার কাছে পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রথমে অস্বীকার করলেও পরে সাতজন অভিযোগকারীর মুখোমুখি হওয়ার পর তিনি নিজের কিছু কিছু ‘সীমাবদ্ধতা ও ভুল স্বীকার’ করে নিয়েছেন।

কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি এমপি কাজী শহীদ পাপুলের বিরুদ্ধে অপরাধ তদন্তে বাংলাদেশ কোনো আপত্তি জানাবে না বলে কুয়েত সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। কুয়েত সরকারের তদন্ত সংস্থা এবং কুয়েতে বাংলাদেশ দূতাবাসকে উদ্ধৃত করে এসব খবর দিয়েছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক আরব টাইমস।

আরব টাইমসের খবরের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এ ধরনের কোনো তথ্য তার কাছে নেই। এমপি পাপুল গ্রেপ্তার হওয়ার পর তাকে কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়। গ্রেপ্তারের ব্যাপারে জানতে চেয়ে কুয়েত সরকারকে একটা নোট ভারবালও পাঠানো হয়েছে। কিন্তু তার কোনো জবাবও কুয়েত সরকার দেয়নি। তবে বাংলাদেশ দূতাবাসকে বলা হয়েছে, যে কোনো দেশের দূতাবাস সাধারণভাবে নিজের দেশের নাগরিকদের জন্য যে ধরনের কনস্যুলার সেবা দেয়, এমপি পাপুল চাইলে তাকেও বাংলাদেশের নাগরিক হিসেবে সে ধরনের সেবা দেবে, এর বেশি কিছু নয়।

এমপি পাপুলের কূটনৈতিক পাসপোর্টের বাইরে অন্য পাসপোর্ট ব্যবহারের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার কানেও এ ধরনের কথা এসেছে। তবে এ ব্যাপারে কোনো প্রমাণ এখনও তিনি পাননি।

আরব টাইমসের খবরে বলা হয়েছে, এমপি পাপুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যে সাতজন সাক্ষী দিয়েছেন, তাদের তদন্তের এক পর্যায়ে তার মুখোমুখি করা হয়। এ সময় নিজের কিছু ভুল ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে নেন কাজী শহীদ পাপুল। তবে গ্রেপ্তারের পর তদন্ত সংস্থাকে দেওয়া লিখিত বক্তব্যে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেছিলেন, প্রতারণার মাধ্যমে কুয়েতে কারও কোম্পানিতে চাকরি দেওয়ার নামে কারও কাছ থেকে কোনো অর্থ নেননি, কিংবা কাউকে বিনা বেতনে কাজ করানি। কিন্তু সাত অভিযোগকারীর মুখোমুখি করার পর তিনি নিশ্চুপ হয়ে যান।

অভিযোগকারীরা তার মুখের ওপরই তাদের কুয়েতে নিয়ে আসার জন্য প্রত্যেকের কাছ থেকে কমপক্ষে আড়াই হাজার দিনার নেওয়ার তথ্য জানিয়ে চ্যালেঞ্জ করলে এমপি পাপুল নিশ্চুপ থাকেন। এরপর তিনি তার কিছু ভুলের কথা স্বীকার করেন তদন্ত সংস্থার কাছে।

খবরে বলা হয়, মানব পাচার ও প্রতারণার বিষয়ে সাক্ষ্য-প্রমাণের পর এবার অর্থ পাচারের বিষয়ে নিবিড় তদন্ত চলছে। এর আগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশে অর্থ পাচারের বিষয়ে তদন্ত সংস্থার কাছে তথ্য আসে। পাপুলের গ্রেপ্তারের পর এখন সেই তথ্যই জোরালোভাবে যাচাই করা হচ্ছে। এই খবরে আরও বলা হয়, কেন্দ্রীয় পাবলিক প্রসিকিউশন দপ্তরের আদেশ অনুযায়ী তদন্তের জন্য যত দিন প্রয়োজন হবে, ততদিনই কুয়েতে ‘রেসিডেন্স পারমিটধারী’ বাংলাদেশি ব্যবসায়ী কাজী শহীদকে আটক রাখা হবে।

এদিকে সংশ্নিষ্ট একটি কূটনৈতিক সূত্র জানায়, এমপি পাপুল কুয়েতে যাওয়া-আসার জন্য কূটনৈতিক পাসপোর্ট ছাড়াও অন্য একটি পাসপোর্ট ব্যবহার করতেন। যখন যে পাসপোর্ট প্রয়োজন, সেটা ব্যবহার করতেন তিনি। সর্বশেষ কুয়েতে ঢোকার সময়ও কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেননি।

জানা গেছে, কাজী শহীদ কুয়েত থেকে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন। আর বাংলাদেশে আসা-যাওয়ার জন্য পৃথক পাসপোর্ট ব্যবহার করতেন। সূত্র আরও জানায়, কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, এমপি পাপুল গ্রেপ্তার হওয়ার পর তার কোম্পানির লোকজন জামিনের জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, এখন তাও থেমে গেছে। কোনো আদালত তার জামিন শুনানির জন্য আবেদন গ্রহণ করেননি। এ কারণে পাপুলের ক্ষেত্রে পাবলিক প্রসিকিউশন দপ্তরের নির্দেশই বলবৎ থাকবে।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top