logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. ক্ষতি পোহাতে ৭ জুন থেকে একাদশে ভর্তি!

ক্ষতি পোহাতে ৭ জুন থেকে একাদশে ভর্তি!


প্রকাশিত হয়েছে : ৮:০৬:০০,অপরাহ্ন ২২ মে ২০২০ | সংবাদটি ১১৪৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ৩১ মে। ফল প্রকাশের পর ৭ জুন থেকেই শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, করোনার সময় খরচ হয়ে যাওয়া দিনের ক্ষতি পোষাতেই ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন অর রশীদ বলেন, দেশে করোনা পরিস্থিতিতে এবার আমরা ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে পারিনি। এই সময়ের মধ্যে সাধারণত একাদশের ভর্তি কার্যক্রম শেষ হয়। এজন্য ফল প্রকাশের পর আমরা আর দেরি করতে চাচ্ছি না। বেশি সময় নষ্ট হলে শিক্ষার্থীদের ক্ষতি হবে। আমরা তাদের সেশনজটের বিপদে ঠেলে দিতে পারি না।

নির্দিষ্ট কোনো তারিখ না বললেও ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি। তবে কলেজ পরিদর্শন শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, ৭ জুন থেকেই শুরু হবে ভর্তি কার্যক্রম।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৭ জুন থেকে শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত চলবে। এতে প্রথম ধাপের ভর্তি আবেদন ৭ থেকে ১৬ জুন পর্যন্ত গ্রহণ করা যাবে।

পরীক্ষণের দায়িত্বে থাকা শিক্ষকরা গণপরিবহনের অভাবে যথাসময়ে ওএমআর শিট বোর্ডে পাঠাতে না পারায় এমনটা হয়েছে। পরে ডাক বিভাগের মাধ্যমে শিট পাঠিয়ে গত এক সপ্তাহে তা যাচাই বাছাই করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ৩১ তারিখে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, এ বছর ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা রাখা হবে না। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা থাকলে ফল চলে যাবে ব্যক্তিগত ফোনে। এমনকি একাদশের ভর্তি কার্যক্রমও অনলাইনে সম্পন্ন হবে। করোনা পরিস্থিতি শেষে তাদের ক্লাস শুরু হবে। সেক্ষেত্রে আগস্ট মাসের আগে তাদের ক্লাস শুরুর কোনো সম্ভাবনা নেই।

আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এই মাসে ফল প্রকাশ করার কথা রাখতে পেরেছি আমরা। এখন ভর্তি কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। এটি হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভর্তি কার্যক্রম জুলাইয়ের মধ্যে শেষ করতে পারলে আগস্টে ক্লাস শুরু করা যাবে।

তিনি বলেন, আমরা ৫০ দিবসের মধ্যে ভর্তির পুরো প্রক্রিয়াটি সমাপ্ত করতে চাই। এই সময়ে ফল পুনঃপরীক্ষণ সহ অন্যান্য কাজও নিয়মিত চলবে।

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top