logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. ‘মসজিদে নামাজ আদায় সহ্য হচ্ছে না বিএনপির’

‘মসজিদে নামাজ আদায় সহ্য হচ্ছে না বিএনপির’

প্রকাশিত হয়েছে : ৯:৪৯:০৬,অপরাহ্ন ২১ মে ২০২০ | সংবাদটি ৫৯১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ‘স্বাস্থ্যবিধি মেনে খেটে খাওয়া মানুষের জীবিকা রক্ষা, মসজিদে নামাজ আদায় সম্ভবত বিএনপি’র সহ্য হচ্ছে না’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২০ মে) দুপুরে রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মন্ত্রীর পারিবারিক সংস্থা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া এবং আংশিক বোয়ালখালী উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হবার পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

‘লকডাউন শিথিল করে সরকার ভয়াবহ ভুল করেছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এ বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট দোকানদাররা কিছু বিক্রি করে যে তাদের বাচ্চা-কাচ্চাকে খাওয়ানোর জন্য কিছুটা হলেও মুনাফা পাচ্ছে, জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছে, মানুষ যে মসজিদে গিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ছে- এগুলো সম্ভবত: তাদের (বিএনপি’র) সহ্য হচ্ছে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের শুধু জীবন নয়, জীবিকা রক্ষারও পদক্ষেপ নিয়েছেন। তিনি দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম শুরু করেছেন, ইতোমধ্যেই এক-তৃতীয়াংশ জনগণ যার আওতায় এসেছে, পাশাপশি আওয়ামী লীগের ত্রাণ পেয়েছে ১ কোটিরও বেশি মানুষ। মনে রাখতে হবে, এদেশের কোটি কোটি খেটেখাওয়া মানুষ প্রাত্যহিক উপার্জনের ওপর নির্ভরশীল। সেটি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে কিছু দোকানপাট খুলে দেয়া, লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন। একইসাথে মানুষ যাতে শারীরিক দূরত্ব বজায় রাখে, স্বাস্থ্যবিধি মেনে চলে, সেজন্য সরকারের পক্ষ থেকে বারংবার অনুরোধ জানানো হয়েছে। অথচ এগুলো বিএনপির সহ্য হচ্ছে না বলেই গতকাল ফখরুল সাহেব ও আগে বিএনপির অন্যান্য নেতারা সরকারের এই কার্যক্রমের সমালোচনা করেছে।’

বিশ্বের দিকে তাকিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যেখানে ভারতে প্রতিদিন একশ’র বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে যেখানে এখনো প্রতিদিন শতশত মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও মানুষের জীবিকার কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে।’ আমাদের দেশেও কিছুটা শিথিল করা হয়েছে, তবে স্বাস্থ্যবিধি না মানলে দোকান বা মার্কেট বন্ধও করে দেয়া হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বিএনপিকে এ ধরণের সমালোচনা না করে একসাথে জনগণকে সুরক্ষা দেয়ার জন্য কাজ করার অনুরোধ জানান।

এই পরিস্থিতিতে আলেম-ওলামাদের যাতে অসুবিধা না হয়, সেটি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রায় সবগুলো কওমি মাদ্রাসায় সরকারি অনুদানের ব্যবস্থা করেছেন, তারই পদাঙ্ক অনুসরণ করে আজ আমাদের পারিবারিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকার সমস্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে আমরা ইফতার ও ঈদ উপহারসামগ্রী তুলে দিচ্ছি, বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, পৌরসভার মেয়র মো: শাহজাহান সিকদার, ড. হাছান মাহমুদের পারিবারিক সংস্থা এনএনকে ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মো: খালেদ মাহমুদ, শিক্ষক আবদুর রউফ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন তালুকদার, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, মওলানা আইয়ুব নূরসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ ভিডিও কনফারেন্সে অংশ নেন।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top