logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. বাংলাদেশ গার্মেন্ট বন্ধের সামর্থ রাখে না!

বাংলাদেশ গার্মেন্ট বন্ধের সামর্থ রাখে না!


প্রকাশিত হয়েছে : ৫:০৭:১৭,অপরাহ্ন ০২ মে ২০২০ | সংবাদটি ১২৬৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: গার্মেন্ট কারখানা বন্ধের সামর্থ রাখে না বাংলাদেশ। আবার খোলা রাখাও এক ভয়াবহ ধারণা বলে মনে হয়। বিশ্বখ্যাত ম্যাগাজিন ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, গার্মেন্টকর্মী রুমি বাংলাদেশের লকডাউনকে দেখছেন একেবারে নিষ্ঠুরতা হিসেবে।

তিনি বলেন ‘যেকোনো মানুষ, রিকশাচালক, হকার- যেকেউ রাস্তায় গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রহার করে।’ কিন্তু যখন গার্মেন্ট কারখানা ও মসজিদের প্রসঙ্গ আসে তখন কর্তৃপক্ষ ভিন্ন কথা বলে।

বাংলাদেশে গার্মেন্ট কারখানায় কাজ করেন প্রায় ৪১ লাখ শ্রমিক। তারা গাদাগাদি, ঠাসাঠাসি করে যেমন বসবাস করেন, কারখানায়ও তাদের সেই একই পরিস্থিতি। এ অবস্থা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

গত বছর তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প দেশে এনেছে ৩৪০০ কোটি ডলার, যা জাতীয় প্রবৃদ্ধির ১৩ শতাংশ। কয়েক দশকে দেশের চিত্তাকর্ষক প্রবৃদ্ধিতে এই খাতটি অবদান রেখে চলেছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রথমে দীর্ঘ ছুটি ঘোষণার মধ্য দিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করে সরকার। যখন তারা স্পষ্ট এটা দেখেছে যে, এই ছুটি যথেষ্ট হবে না, তখন ৩১ শে মার্চ পর্যন্ত ব্যবসাবাণিজ্য বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়। লক্ষণীয় বিষয় হলো, লকডাউন থেকে বাইরে রাখা হয়েছে গার্মেন্ট কারখানা, যা রাজধানী ঢাকার ভিতরে ও এর চারপাশে কেন্দ্রীভূত। চারদিন পরে এগুলো বন্ধ করে দেয়ার একটি নির্দেশ দেয়া হয়। ওদিকে ছুটি ঘোষণার ফলে শ্রমিকদের অনেকে গ্রামের বাড়ি ফিরে গিয়েছিলেন। কারখানা মালিকদের আহ্বানে তারা ফিরে আসেন। কিন্তু তাদের এই ফিরে আসার আগে ওই বন্ধের ঘোষণা দেয়া হয়নি। শ্রমিক নেত্রী কল্পনা আকতার বলেন, মালিকদের নির্দেশনা পেয়ে হাজার হাজার গার্মেন্ট শ্রমিক হন্তদন্ত হয়ে পায়ে হেঁটে ফেরেন কর্মস্থলে।

গার্মেন্ট কারখানার মালিকদের কারণে এসব শ্রমিক এখন বস্তিগুলোতে অসহায় দিন কাটাচ্ছেন। এই গার্মেন্ট কারখানা হলো বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল। এখন কাজ না থাকায় এবং ক্ষুধায় ভোগা হাজার হাজার শ্রমিক পুলিশ ও সেনাদের লাঠিচার্জকে উপেক্ষা করে তাদের বকেয়ার দাবিতে বিক্ষোভ করছেন। কারখানাগুলো যাতে শ্রমিকদের মজুরি দিতে পারে এ জন্য সরকার সস্তা সুদে প্রায় ৫৯ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে ওই অর্থ পাওয়ার জন্য এখনও অপেক্ষায় মালিকরা। সরকার বলেছে, মার্চের বেতন পাননি দেড় লাখ শ্রমিক। কিন্তু কল্পনা আকতার বলেন, বেতন না পাওয়া এমন শ্রমিকের সংখ্যা দুই লাখের বেশি।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের বিজিএমইএ প্রেসিডেন্ট রুবানা হক যখন একে জীবন ও জীবিকার মধ্যে নিষ্ঠুর এক উভয় সঙ্কট বলছেন, তখন কর্তৃপক্ষ কারখানাগুলোকে কাজ শুরুর নির্দেশনা দিয়েছে। এ সপ্তাহে প্রায় ২০০০ কারখানা খুলে দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে আরো কয়েক শত খুলে দেয়া হবে।

করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্বে পোশাকের চাহিদা কমে গেছে। তবু অনেক কারখানা মালিক মনে করছেন, তাদের পক্ষে কারখানা আর বন্ধ রাখা সম্ভব নয়। এরই মধ্যে প্রায় ৩৫০ কোটি ডলারের অর্ডার বাতিল হয়ে গেছে। এর ফলে যা কিছু কাজ এখনও বাকি আছে তার শর্ত পূরণে তারা অধিক তৎপর হয়েছেন। এখনও কিছু অনলাইন খুচরা ক্রেতা পোশাক কিনছে। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অংশে লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আবার চাহিদা বৃদ্ধি পেতে পারে।

বেক্সিমকো টেক্সটাইলসের সৈয়দ নাভেদ হোসেন বলেছেন, প্রতিদ্বন্দ্বী দেশ কম্বোডিয়া, চীন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের গার্মেন্ট কারখানাগুলো এরই মধ্যে আবার খুলে দেয়া হয়েছে। বেক্সিমকো টেক্সটাইলসে কাজ করেন ৪০,০০০ শ্রমিক। এ প্রতিষ্ঠানটি ওয়ালমার্ট ও জারা’র মতো পশ্চিমা বড় ক্রেতাদের কাছে পোশাক বিক্রি করে। সৈয়দ নাভেদ হোসেনের আশঙ্কা, যদি বাংলাদেশি সরবরাহ লকডাউনের অধীনেই রাখা হয় তাহলে ক্রেতারা অন্যকোথাও থেকে তাদের কেনাকাটা শুরু করতে পারে।

শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে গাইডলাইন্স ইস্যু করেছে বিজিএমইএ। একদিকে মুখে মাস্ক পরা, হাত ধোয়া এবং শ্রমিকদের মধ্যে দূরত্ব রাখার মতো সুরক্ষামুলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে, অন্যদিকে মিসেস রুবানা হক হাসপাতালের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছেন, যাতে কোনো গার্মেন্টকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হলে তাকে চিকিৎসা নিশ্চিত করা হয়।

কিন্তু সুস্থ স্বাস্থ্য ব্যবস্থায় সঙ্কট রয়েছে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য ২০০০ টির চেয়েও কম ভেন্টিলেটর আছে। আর আছে প্রায় ১০০০ টি আইসিইউ বেড। এ পর্যন্ত ৭১০০ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। কিন্তু সীমিত পরীক্ষা সত্ত্বেও দ্রুতগতিতে বাড়ছে এই সংখ্যা। এই রোগ দৃশ্যত সবচেয়ে দ্রুতগতিতে ওইসব জেলায় ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে, যেখানে গার্মেন্ট কারখানাগুলো গাদাগাদি অবস্থায় রয়েছে। এমন একটি এলাকা হলো নারায়ণগঞ্জ। এখানে এ সপ্তাহে একদিনে পরীক্ষা করা হয়েছে ১৬০ জনের। তার মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৫০ জনের।

এরই মধ্যে অনেক কারখানা অর্ডার বাতিল হওয়ার কারণে আর্থিক সঙ্কটে পড়েছে। তারা এই রোগ নিয়ন্ত্রণের নিয়ম ভঙ্গ করে হলেও ব্যয় হ্রাসের চেষ্টা করছে। গাজীপুর হলো করোনা ভাইরাসের আরেকটি হটস্পট। সেখানে যে কারখানায় রুমি কাজ করেন, সরকারের পরিবর্তিত নির্দেশনা থাকা সত্ত্বেও তা লকডাউনের পুরো সময়ই খোলা ছিল।

রুমির আটজন সহকর্মী মারা গেছেন। তিনি বলেছেন, বিজিএমইএ তার বসদের বলেছে, তাদেরকে হ্যান্ডগ্লোভস দিতে। কিন্তু এসব গ্লোভস দৃশ্যত বসেরাই রেখেছেন নিজেদের কাছে। রুমির প্রশ্ন- কেন আমাদেরকেও গ্লোভস দেয়া হচ্ছে না? মনে হচ্ছে আমাদের জীবনের কোনো মূল্য নেই। (মানবজমিন)

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top