logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ড. জাফরুল্লাহ’র বক্তব্য আপত্তিকর: ওষুধ প্রশাসন

ড. জাফরুল্লাহ’র বক্তব্য আপত্তিকর: ওষুধ প্রশাসন

প্রকাশিত হয়েছে : ১১:২৮:০০,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬৯৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: “গণস্বাস্থ্য কেন্দ্র’র উদ্ভাবিত করোনা টেস্ট কিট উৎপাদন বাধাগ্রস্ত করা হয়েছে বলে ডা. জাফরুল্লাহ চৌধুরী যে অভিযোগ করেছেন তা সত্য নয়। সরকার শুরু থেকে সহযোগিতা করছে, এখনো করতে প্রস্তুত বলে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি। কোভিড-১৯ পরীক্ষার কিট সংক্রান্ত বিষয়ে অবস্থান সরকারের অবস্থান জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যেকোনো আবিষ্কারের বিষয়টি পরীক্ষা শেষেই যথাযথ অনুমোদন নিতে হয়। সেটি না করেই হন্তান্তর অনুষ্ঠান করা হয়েছে। গণস্বাস্থ্যের হস্তান্তর অনুষ্ঠানটি মূল কিটের ছিল না। সেটি ছিল পরীক্ষামূলক কিটের হস্তান্তর। কিট তৈরির পুরো প্রক্রিয়া শেষেই হস্তান্তরের অনুরোধ করা হয়েছিল।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোনো দেশেই করোনাভাইরাস পরীক্ষায় উদ্ভাবিত র‍্যাপিড কিট অনুমোদন দেয়নি বলে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট গ্রহণ করেনি বাংলাদেশ সরকার।

সংবাদ সম্মেলনে ঘুষ দেয়ার প্রসঙ্গ নিয়ে মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ড. জাফরুল্লাহ’র বক্তব্য আপত্তিকর। অসত্য তথ্য উপস্থাপন করে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তরকে হেয় প্রতিপন্ন করেছেন তিনি।

এরআগে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন ডাকে গণস্বাস্থ্য কেন্দ্র। ওই সম্মেলনে সরকারের কোনো প্রতিনিধি যায়নি। এই কিট গ্রহণ করেনি ঔষধ প্রশাসন অধিদফতর।

ওই অনুষ্ঠানে না যাওয়া প্রসঙ্গে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক বলেন, গাইডলাইন না মেনে অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য। এ কারণে ওই অনুষ্ঠানে যাওয়া হয়নি।

এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরে রবিবার (২৬ এপ্রিল) পৌঁছে দেওয়া হলেও তা কেউ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “নানা অজুহাত দেখিয়ে তাদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিট গ্রহণ করেনি সরকার। আমরা জনগণের স্বার্থে শুধু সরকারের মাধ্যমে পরীক্ষা করে কিটটি কার্যকর কি-না, তা দেখতে চেয়েছিলাম। কিন্তু সরকারিভাবে প্রতি পদে পদে পায়ে শিকল দেয়ার চেষ্টা হয়েছে।”

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিটের উদ্ভাবক ড. বিজন কুমার শীলসহ তিনজন এটি জমা দিতে ওষুধ প্রশাসন অধিদফতরের কার্যালয়ে যান। তবে ওষুধ প্রশাসন অধিদফতর তা গ্রহণ করেনি। এমনকি গণস্বাস্থ্য কেন্দ্রের তিনজনের একজনকে ওষুধ প্রশাসনের কার্যালয়ে প্রবেশও করতে দেয়া হয়নি।”

ডাক্তার জাফরুল্লাহ দৃঢ়তার সাথে জানান, “মুক্তিযুদ্ধের মধ্যে প্রতিষ্ঠিত ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ গত ৪৮ বছরে কাউকে ঘুষ দেয়নি; দেবে না। গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট (ব্যবহারযোগ্য হয়ে) আসুক আর না আসুক, কাউকে ঘুষ দেব না। কিন্তু লড়াই করে যাব।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top