logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. রাবিতে নির্মিত হবে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’

রাবিতে নির্মিত হবে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’

প্রকাশিত হয়েছে : ১২:১৮:৩৩,অপরাহ্ন ১৪ মার্চ ২০২০ | সংবাদটি ৬৩৬ বার পঠিত

রাবি সংবাদদাতা:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স ভবন’।

বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে গবেষণা, বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের লক্ষ্যে প্রায় ৮৩ কোটি ব্যয়ে নির্মাণ করা হবে পাঁচতলা বিশিষ্ট এ কমপ্লেক্স। ইতোমধ্যে এর নকশা চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তৎকালীন সিন্ডিকেট সদস্য ও বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করেন। পরে আগস্ট মাসে অনুষ্ঠিত ৪৮০তম সিন্ডিকেট সভায় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াকে আহবায়ক করে আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

পরে গত বছরের জানুয়ারি ও জুলাই মাসে অনুষ্ঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভায় বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের বিষয়টি উত্থাপন করা হয়। সভায় শিক্ষার গুণগত মানের অবক্ষয় রোধ, উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন, ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের গবেষণার জন্য বঙ্গবন্ধুর যাবতীয় কর্মকাণ্ড ও বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও গবেষণার জন্য একটি পাঁচতলা কমপ্লেক্স ভবন তৈরী করার জন্য প্রস্তাব করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, বঙ্গবন্ধু কমপ্লেক্স ভবনের প্রাথমিক আর্কিটেকচারাল নকশা এবং প্রাক্কলন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই কমপ্লেক্সে থাকছে মুক্তিযুদ্ধ গবেষণাগার, পাঠাগার, সেমিনার হল, ডিজিটাল মিউজিয়াম, বঙ্গবন্ধু মুর‌্যাল, উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। এছাড়া এর বাইরের দেয়ালে ফোরফেস কনক্রিটের উপর লেখা থাকবে বঙ্গবন্ধুর আসমাপ্ত আত্মজীবনী। এটি নির্মাণের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি টাকা।

তিনি আরও জানান, চলতি বছরে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মরণে একটি কমপ্লেক্স নির্মাণ করা হলে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় বরং সমগ্র উত্তরাঞ্চলের শিক্ষার প্রসার এবং গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top