logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. সুযোগ পেলে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করব: ফখরুল

সুযোগ পেলে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করব: ফখরুল

প্রকাশিত হয়েছে : ৩:৩০:৩৪,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৫৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হয়নি, যদি কখনও সুযোগ পাই তাহলে অবশ্যই এর সঠিক তদন্ত করা হবে বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা পিলখানা হত্যাকাণ্ডের যে বিচারটি দেখেছি, তাতে অভিযুক্তরা বলেছেন সঠিক বিচার হয়নি। আমরাও তাই মনে করি পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। তাছাড়া সেনাবাহিনী কর্তৃক যে তদন্ত করা হয়েছিল তার রিপোর্ট আজও প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানা হত্যাকাণ্ডের ১১তম বার্ষিকী উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ একটি মর্মান্তিক ও কলঙ্কিত দিন। এই দিনে সীমান্ত রক্ষাকারী বাহিনী তৎকালীন বিডিআর সদরদফতর পিলখানায় ষড়যন্ত্র ও চক্রান্তমূলক হত্যাকাণ্ড ঘটে। একটি চক্রান্তমূলক অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫৭ জন অত্যন্ত ট্যালেন্টেড সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়। এই দিনটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি আক্রমণ বলে আমরা মনে করি।

তিনি বলেন, এই দৃষ্টিতে এই দিনটিকে আমরা মনে করি আমাদের জাতীয় জীবনেও প্রচণ্ড রকমের প্রভাব পড়েছে। আজ আমরা দেখছি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে। আমাদের মূল যে বিষয় গণতন্ত্র সেটিকে হরণ করা হয়েছে। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে অন্তরীণ করে রাখা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা অবশ্যই আজকের দিনে এই বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ-তালার কাছে দোয়া করছি শহীদদের জন্য আল্লাহ যেন মাগফিরাত দান করেন। আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখেন। কোনো চক্রান্ত যেন আমাদের পরাজিত করতে না পারে।

চক্রান্তমূলকভাবেই যদি পিলখানা ট্রাজেডির ঘটনাটি ঘটে থাকে তাহলে যারা চক্রান্ত করেছে তাদের বিচার হয়েছে বলে আপনি মনে করেন? জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যে বিচারটি দেখেছি, অভিযুক্তরাও বলেছেন সঠিক বিচার হয়নি। আমরাও তাই মনে করি পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। সেনাবাহিনী কর্তৃক যে তদন্ত রিপোর্ট আজও সেটা প্রকাশ করা হয়নি।

হাইকোর্ট থেকে বলা হয়েছে- একটি ইনকোয়ারি কমিশন গঠন করার জন্য। যেটার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার কথা বলা হয়েছে। আপনি কি মনে করেন এমনটা হওয়া উচিত? বা আপনাদের এমন কোনো পরিকল্পনা আছে কিনা? জানতে চাইলে ফখরুল বলেন, দুঃখজনক হলেও এটা সত্য আজকাল আমরা বিচার বিভাগের স্বাধীনতা দেখতে পাচ্ছি না। সুতরাং সেই ধরনের তদন্ত কতটুকু সত্যকে প্রকাশ করবে তা আমরা জানি না। তবে আমরা যদি কখনও সুযোগ পাই তাহলে অবশ্যই সুষ্ঠু সঠিক-তদন্ত করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মেজর হাফিজ, মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, মেজর জেনারেল ইব্রাহিম, মেজর মিজানুর রহমান, মেজর নুর, শায়রুল কবির খান প্রমুখ।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top