logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সাহিত্য
  3. স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বই নিয়ে গুণীজনদের মতামত

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বই নিয়ে গুণীজনদের মতামত


প্রকাশিত হয়েছে : ১:১৭:৩৬,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ১১৩৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: স্বাধীনতাযুদ্ধে রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জীবনবৃত্তান্ত ও মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বগাঁথা নিয়ে ৭৫৬ পৃষ্ঠায় দুটি খণ্ডে প্রকাশিত হয়েছে -“স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা”। বইটির প্রথম খন্ডে রয়েছে বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম ও বীরবিক্রম এবং দ্বিতীয়খণ্ডে বীরপ্রতীক মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা। ২০১৬ সালে একুশে বইমেলায় প্রথম খন্ডটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তার অর্জন করে। দ্বিতীয়খন্ড প্রকাশিত হয় ২০১৭ সালে। ভবিষ্যতে খেতাবপ্রাপ্তদের নিয়ে যাঁরা গবেষণা করবেন তাদের কাছে মুক্তিযুদ্ধের এই মূল্যবান গ্রন্থটি রেফারেন্স হিসেবে বিবেচিত হবে।

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বইটি নিয়ে বীর মুক্তিযোদ্ধা সহ বিশিষ্ট লেখক ও গবেষকরা কে কি বলেছেন, পাঠকদের জন্য নীচে তা তুলে ধরা হলো।

মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর-উত্তম

মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর-উত্তম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। তিনি সেক্টরস কমান্ডার ফোরামের জৈষ্ঠ সহ-সভাপতি। শফিউল্লাহ স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধানও ছিলেন। কে এম শফিউল্লাহর মতে “স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বইটি তথ্যের ঘটনাবহুল উপস্থাপন সাহিত্যমানেও উত্তীর্ণ। এতে করে যাঁরা সাধারণ পাঠক, তাঁরা তো বটেই, যাঁরা ইতিহাস নিয়ে গবেষণা করেন, তাঁরাও বিশেষ উপকৃত হবেন।”

মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত

বীর-উত্তমঃ মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরের সেক্টর কমান্ডারের হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর-উত্তম। বইটি সম্পর্কে তিনি বলেন, “স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বইয়ে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংক্ষিপ্ত জীবনপঞ্জি, যা পড়ে ভাবীকালের প্রজন্ম উৎসাহিত হবে, মুক্তিযুদ্ধের গৌরব ও সংগ্রামের ইতিহাসের সাথে তারা পরিচিত হবে। অন্যায় ও অসত্যের কাছে, ভীরুতা ও কাপুরুষতার কাছে বাঙালি যে কখনো কোনো দিন মাথা নত করেনি, বর্তমান ও অতীতের গৌররোজ্জ্বল ইতিহাস তারই জ্বলন্ত সাক্ষী।”

মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান বীর-উত্তম

মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান বীর-উত্তম। স্বাধীনতা যুদ্ধের একজন বীরযোদ্ধা। মুক্তিযুদ্ধে তিনি ৩ নম্বর সেক্টরের আশ্রমবাড়ি/বাঘাইছড়ি সাবসেক্টর কমান্ডার ও পরে এস ফোর্সের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। তার মতে “স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বইয়ে মুক্তিযোদ্ধাদের পরিচিতি সংক্ষিপ্ত আকারে হলেও মুক্তিযুদ্ধের রোমাঞ্চকর অসংখ্য কাহিনি উঠে এসেছে। এগুলো অনেক কল্পকাহিনিকেও হার মানায়, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে; মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে, এ নিয়ে গবেষণার মাধ্যমে আরো গ্রহণযোগ্য ইতিহাস লিখতে অনুপ্রাণিত করবে।”

প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশী

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও সাভারস্থ গণবিশ্ববিদ্যালয় এবং প্যারিস (সবন) বাংলা ও ফরাশি ভাষার প্রাক্তন অধ্যাপক এবং প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশী। তার মতে, “স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’ বইটি ইতিহাসের এক অনন্য দলিল। মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের সাহসিকতার ইতিহাস জানতে হলে বইটি অধ্যয়ন করা প্রয়োজন। এটি আমাদের উত্তরসূরিদের জন্য এক অনবদ্য নথি হয়ে থাকবে।”

আখতার হুসেন

বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক শিশু সাহিত্যিক ও দৈনিক ‘প্রথম আলো’র প্রকাশনা সংস্থা প্রথমার পান্ডুলিপি সম্পাদক আখতার হুসেন। তার মতে, “স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জীবনী, অনুপম ভাষায় তাঁদের বীরত্বগাথা যেভাবে, যে ভাষাভঙ্গি বা শৈলীসহযোগে তিনি তুলে ধরেছেন, এককথায় তা অতুলনীয়।”

ড. রেণু লুৎফা

বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজ বিজ্ঞানী ড. রেণু লুৎফার মতে “বীর মুক্তিযোদ্ধাদের কাহিনী সংগ্রহ করে প্রকাশ করা একটি বিরাট কর্ম। একজন প্রবাসী লেখক জাতির জন্য সেই দু:সাধ্য কাজটি করে দিয়েছেন এবার ইতিহাস বিমুখ জাতিকে নিজেদের শিকড়ের ইতিহাস জানতে হলে গ্রন্থটিকে শিক্ষা প্রতিষ্ঠানে অর্ন্তভূক্ত করতে হবে।”

 

ফারুক আহমদ

বাংলা একাডেমি প্রবাসী লেখক পদক প্রাপ্ত লেখক ফারুক আহমদের মতে “স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গ্রন্থটি বাঙালি জাতির শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে লেখা ইতিহাসের একটি অধ্যায়। যে অধ্যায় আমাদেরকে সেই একাত্তরে নিয়ে যায়। এই গ্রন্থপাঠে আমরা শুধু ‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’দের শুধু পরিচিতিই জানবো না, একইসঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের কোথায়, কখন কী ঘটেছিল তারও অনেক অজানা এবং নিখাদ বিবরণ পাবো। যে বিবরণ সাধারণ ইতিহাসে কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। সেজন্য লেখক অতি অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য।”

হামিদ মোহাম্মদ

লেখক ও সাংবাদিক হামিদ মোহাম্মদের মতে “আনোয়ার শাহজাহান মুত্তিযুদ্ধের তথ্য সংরক্ষণ করতে গিয়ে যে শ্রম দিয়েছেন, প্রজন্মান্তরের জন্য যে দলিল তৈরী করেছেন—তা তুলনাহীন।তিনি তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন ও জীবনবৃত্তান্ত,পারিবারিক পরিচয়সহ যে তথ্যসংযোজন করেছেন, সংগ্রহ করেছেন—তা বিস্ময়কর।”

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গ্রন্থটির লেখক আনোয়ার শাহজাহান এবং এটি প্রকাশিত হয়েছে বইপত্র প্রকাশন থেকে। বইটির রকমারি ডটকম এ পাওয়া যাচ্ছে।

সাহিত্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ফোবানা স্কলারশীপ এর জন্য আবেদন আহবান

ফোবানা স্কলারশীপ এর জন্য আবেদন আহবান

কবি জিন্নাহ চৌধুরী’র সাথে ‘কবিতা স্বজন’র উদ্যগে সাহিত্য আড্ডা অনুষ্টিত

কবি জিন্নাহ চৌধুরী’র সাথে ‘কবিতা স্বজন’র উদ্যগে সাহিত্য আড্ডা অনুষ্টিত

লন্ডনে ‘স্ব-চিন্তা’ মোড়ক উন্মোচন ও লেখক মোহাম্মদ নওয়াব আলীর সাথে মতবিনিময় সভা

লন্ডনে ‘স্ব-চিন্তা’ মোড়ক উন্মোচন ও লেখক মোহাম্মদ নওয়াব আলীর সাথে মতবিনিময় সভা

একজন আনোয়ার শাহজাহান  – শায়খ শফিকুর রহমান আল মাদানী

একজন আনোয়ার শাহজাহান – শায়খ শফিকুর রহমান আল মাদানী

সৃজনে ভাস্বর আনোয়ার শাহজাহান  – কালাম আজাদ

সৃজনে ভাস্বর আনোয়ার শাহজাহান – কালাম আজাদ

সর্বশেষ সংবাদ
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top