প্রকাশিত হয়েছে : ৬:৫৬:৩৬,অপরাহ্ন ০২ মে ২০২৬ | সংবাদটি ১২৪ বার পঠিত
জুয়েল সাদত :
সেন্ট্রাল ফ্লোরিডার বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের আয়োজনে ৭ম এশিয়ান ফুড মিউজিক এন্ড কালচারাল ফেস্টিভ্যাল এর শেষ প্রস্তুুতি সম্পন্ন। মিউজিক, ম্যাগাজিন, ভেন্ডর, কনসুলেট, ভেন্যু সব কিছুর প্রস্তুুতির শেষ ধাপে। ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল কে সফল করতে একটি চৌকশ হোস্ট কমিটি কাজ করছে। হোস্ট কমিটি শুক্রবার ভেন্যু পরিদর্শন করেন । নানা সিটির প্রবাসীরা ৭ম এশিয়ন ফেয়ারে উপস্থিত থাকবেন। এ কে হোসেনের সম্পাদনায় ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর সুভেনির প্রকাশিত হচ্ছে। মেম্বার সেক্রেটারি মোস্তফা ফিরোজ জানান, আমাদের গ্রান্ড স্পন্সরদের মধ্যে নেপা হোলসেল বড় প্যাভওলিয়ন নিয়ে থাকবে৷ ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল এর সংগঠক বাহার হোসেন জানান, আমরা সব সিটির প্রবাসীদের ইনভাইট করেছি সবার ব্যাপক সাড়া পাওয়া গেছে। অর্ধ শত ভেন্ডর রা রেডী। বিশাল প্যাভিলিয়ন নিয়ে থাকবে নেপা হোলসেল। কনসুলেট সেবা থাকবে সকাল ১০ টা থেকে ২ দিন।
কিসিমির ওসিওয়ালা হেরিটেজ পার্কের ইনডোর এ ৭ ম এশিয়ান ফুড, মিউজিক ও কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্টিত হবে দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত। মিডিয়া এন্ড ইভেন্ট সেক্রেটারি এ কে এম হোসেন, ফেস্টিভালকে সফল করতে দিনরাত কাজ করছেন।
পুরো ইভেন্ট এর কাজ শেষ পর্যায়ে।
সংগঠক রাসেল মিয়া জানান,আমরা গত ৬ টা সফল এশিয়ান ফেয়ার করেছি সফলভাবে, এটা একটা টীম ওয়ার্ক। সবাই যার যার মত কাজ করছেন। ভলান্টিয়ার জব, সবার সমন্বিত অংশগ্রহনেই ৭ ম এশিয়ান ফেয়ার সফলতা পাবে।
এশিয়ান বিভিন্ন দেশের পারফর্মেন্স থাকবে, পাশাপাশি দেশগুলোর স্টল এবং খাবার ও থাকবে বলে জানিয়েছেন ফেয়ারের মেম্বার সেক্রেটারী মোস্তফা আহমেদ ফিরোজ। জানাব ফিরোজ জানান, ৬ টি সফল এশিয়ান ফেস্টিভ্যাল এর পর এবার ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল টাকে নতুন করে সাজানো হয়েছে। অনেক নতুন সেগমেন্ট যুক্ত হচ্ছে। আমাদের সুভেনিরে বিজনেস ডেভেলপমেন্ট এর সুযোগ পাবেন। যারা বড় প্যাভিলিয়ন নিতে চান দ্রুত যোগাযোগ করবেন।
৭ ম এশিয়ান ফুড মিউজিক এন্ড কালচারাল ফেস্টিভ্যাল এর কনভেনর বাবুল হাই জানান, আমাদের চেষ্টা থাকবে এশিয়ান দেশগুলোর অংশগ্রহণ। এবারও কনসুলেট সেবা থাকবে দুই দিন। নতুন অনেক এশিয়ান কান্ট্রি এবার যুক্ত হচ্ছে। আমরা এবারের ফেয়ার কমিটিতে অনেক যোগ্য কমিউনিটি একটিভিস্টদের সম্পৃক্ত করেছি।। আশা করছি ইদের পরের এই শোতে অনেকে উপভোগ করবেন। এবারের শিল্পীরা যারা থাকবেন পারভেজ সাজ্জাদ, রাজিব এবং রোকশানা মির্জা। সাথে ইন্ডিয়ান আইডল খোদা বক্স। সেই সাথে ২ দিন, সারাদিন ব্যাপী কয়েক শত শিল্পী, কলাকৌশলী, নৃত্যশিল্পীরা পারফর্ম করবেন। নানান সেগমেন্ট এ জাকজমকপুর্ন থাকবে হেরিটেজ পার্কে সিলভার স্পোর্টস এরিনায়। এবারের ৭ ম এশিয়ান ফুড মিউজিক এন্ড কালচারাল ফেস্টিভ্যাল এর কনভেনর বাবুল হাই, কো কনভেনর সাইফ চৌধুরী নান্টু, মেম্বার সেক্রেটারী মোস্তফা আহমেদ ফিরোজ, জয়েন্ট সেক্রেটারী বাহার হোসেন, চেয়ারম্যান মিডিয়া এন্ড ইভেন্ট এ কে এম হোসেন হিটু, ফাইনান্স চেয়ারম্যান রাসেল মিয়া, ফান্ড রাইজিং চেয়ারম্যান দুলু ভুইয়া, কালচারাল চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু, স্টল চেয়ারম্যান নোমান চৌধুরী। এ ছাড়াও হোস্ট কমিটিতে কো কনভেনর / কো চেয়ারম্যান হিসাবে অনেকেই আছেন। একটা বিশাল টীম কাজ করছে ৭ ম এশিয়ান ফুড মিউজিক এন্ড কালচারাল ফেস্টিভ্যাল সফল করতে। যোগাযোগ ; BAFOCF.COM এন্ড ASIANFOOOFAIR.CO