logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সময়সীমার মধ্যে কাজ শেষে সাশ্রয় ১৪’শ কোটি টাকা!

সময়সীমার মধ্যে কাজ শেষে সাশ্রয় ১৪’শ কোটি টাকা!

প্রকাশিত হয়েছে : ১:৩৯:৩৬,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪১৮ বার পঠিত

বিশেষ রিপোর্ট:: সময়সীমার মধ্যে একটি মেগা প্রকল্পের কাজ শেষ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি)।

এছাড়া সাশ্রয় হয়েছে প্রায় ১৪০০ কোটি টাকা।

প্রকল্পের আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিনটি নতুন সেতু তৈরি করা হয়েছে এবং তিনটি পুরোনো সেতু মেরামত করা হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ গত বছরের মে মাসের মধ্যে শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতী নদীর ওপর নতুন সেতু তৈরি এবং গত বছরের ডিসেম্বরের মধ্যে পুরোনো সেতুর সংস্কার কাজ শেষ করে।

‘কাঁচপুর, মেঘনা এবং গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও বিদ্যমান সেতু পুনঃ নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছিলো ২০১৯ সালের ডিসেম্বর।

প্রকল্প পরিচালক আবু সালেহ মো. নুরুজ্জামান একটি গণমাধ্যমকে জানিয়েছেন, “আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করেছি এবং আগামীকাল রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে আরএইচডির কাছে আনুষ্ঠানিক ভাবে এগুলো হস্তান্তর করবো।”

তিনি আরও বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, আরএইচডির প্রধান প্রকৌশলী আশরাফুল আলম এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) হিসেবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিলো আট হাজার ৪৮৬ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ছয় হাজার ৪২৯ কোটি ২৯ লাখ টাকা দেওয়ার কথা ছিলো।

আরএইচডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুজ্জামান বলেছেন, “সব কাজ শেষ হওয়ার পর প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে সাত হাজার ৯৮ কোটি ৭৩ লাখ টাকা। যার অর্থ আমরা প্রায় এক হাজার ৩৮৮ কোটি টাকা সাশ্রয় করেছি।”

এই সাফল্যের কারণ জানতে চাইলে নুরুজ্জামান বলেন, “প্রকল্পটির কাজ সময়মতো শেষ করতে পারাটাই ছিলো মূল কারণ।” জাপানিদের যথাযথ পরিকল্পনা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোও সময়মতো কাজ শেষ করতে সহায়তা করেছিলো।

আরএইচডির প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বলেছেন, জাপানিদের নির্মাণ ও পরিকল্পনা পর্যায়ে প্রস্তুতি নেওয়া ছিলো সময়ের আগেই।

তিনি বলেন, “জাপানিরা নকশা, তহবিল এবং বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলো। যা প্রকল্পটি সময়মতো শেষ করতে সহায়তা করেছে।”

আশরাফুল আলম বলেন, জমি অধিগ্রহণে সমস্যা হওয়ার কারণেই বেশিরভাগ মেগা প্রকল্পের কাজ শেষ করতে দেরি হয়। অনেক ক্ষেত্রে দেরির কারণ হয়ে দাঁড়ায় তহবিল। তহবিল পরিচালনায় দেরি হওয়ার কারণে কর্তৃপক্ষকে প্রকল্পটি নতুন করে পরিকল্পনা করতে বাধ্য হতে হয়।

এই প্রকল্পের ক্ষেত্রে অল্প জমি অধিগ্রহণ করতে হয়েছিলো। প্রকল্পের ক্ষেত্রটি ছিলো সুনির্দিষ্ট এবং বিস্তৃত অঞ্চল জুড়ে কাজ করতে হয়নি।

সময়মতো কোনও মেগা প্রকল্প শেষ করা এবং এত পরিমাণে টাকা বেঁচে যাওয়ার এটা বিরল উদাহরণ কিনা জানতে চাইলে আশরাফুল আলম তা স্বীকার করে নেন।

নতুন সেতু তিনটি তৈরির আগে বন্দর নগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকার মধ্যকার চার লেনের রাস্তাটি মেঘনা এবং গোমতী সেতুতে এসে দুই লেনে রূপ নিতো। পুরাতন কাঁচপুর সেতুটি চার লেনের হলেও তা পর্যাপ্ত প্রশস্ত ছিলো না।

এমন পরিস্থিতিতে এই রাস্তায় চলাচল করা যানবাহনগুলো সেতুগুলোর কাছে পৌঁছার পর প্রায়শই সেখানে যানজট হতো। এই যানজট ছুটির দিন এবং ঈদের আগে মহাসড়কে গাড়ি বেড়ে যাওয়ার কারণে ভয়াবহ রূপ নিতো।

দেশের ব্যস্ততম এই ১৯২ কিলোমিটার মহাসড়ক পার হতে যানবাহনগুলোর ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত সময় প্রয়োজন হতো। অথচ, এই পথ পার হতে পাঁচ ঘণ্টার বেশি সময় প্রয়োজন হওয়ার কথা না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর মার্চে নতুন কাঁচপুর সেতু এবং গত বছর মে মাসে মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন করার পর পরিস্থিতি বদলে যায়। এর ফলে ঈদের সময়েও যানজট মুক্ত রাস্তা দেখা যায়।

তিনটি পুরোনো সেতু সংস্কারের কাজ চলতি বছরের ৩ জানুয়ারিতে শেষ হয়েছে। ইতোমধ্যে তা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নুরুজ্জামান। তিনি আরও বলেন, অতিথিদের সময়সূচী মিলিয়ে সেতু হস্তান্তর করতে কিছুটা সময় লেগেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একজন নিয়মিত যাত্রী নভিদ ইয়াছির। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। নাভিদ বলেন, “ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তায় যাত্রা এখন বেশ আরামদায়ক।”

“আমি সব সময় চট্টগ্রামে যাওয়ার পথে কাঁচপুর এবং আরও কয়েকটি জায়গায় দীর্ঘ যানজটের মুখোমুখি হয়েছি। তবে এখন পরিস্থিতি বদলেছে,” যোগ করেন তিনি।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এমএস শাকিল চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ রপ্তানি ও আমদানি করা হয়। সরু সেতুগুলোর কারণে যানজটে ব্যবসায় লোকসান হয়।

তিনি বলেন, “নতুন সেতু তৈরি হওয়াতে আমাদের বড় স্বস্তি হয়েছে।” (সূত্র: ডেইলি স্টার)

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top