‘ক্ষমতায় আওয়ামী লীগ, বিএনপিকে ভোট দিয়ে কী লাভ’
প্রকাশিত হয়েছে : ২:০১:২৬,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সরকারের ক্ষমতায় আওয়ামী লীগ, বিএনপিকে ভোট দিয়ে কী লাভ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে। আমরা (আওয়ামীলীগ) ভালো প্রার্থী দিয়েছি। ইনশাল্লাহ আমরাই জিতব।
বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ঢাকাবাসী যে রায় দেবে সেই রায় আমরা মেনে নেব। দয়া করে সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। সিটি নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
তিনি বলেন, সেখানে অনেক মিডিয়ার ক্যামেরা থাকবে, সেখানে ভোট কারচুপির কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচনে আমরা ১৪ দল সবাই মিলে কাজ করছি। বিএনপিকে বলব আপনারা খেলার আগেই কেন সরে যাচ্ছেন। আমরা কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রফিকুল আলমসহ অনেকে।






