শ্রমিক মজলিস সভাপতির বিজয় শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১২:১৬:৩৭,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫১৬ বার পঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে দিনমজুর শ্রমিকসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর শ্রমিক মজলিসের সভাপতি জুবায়ের আহমদ।
তিনি বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এ দিন মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়। এ দিনে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে আমাদের প্রিয় জন্মভূমি স্বাধীনতা অর্জন করে।
আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) নিজে স্বদেশকে ভালোবেসে আমাদের জন্য দেশপ্রেমের অনুকরণীয় আদর্শ রেখে গেছেন।
আল্লাহ আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা রক্ষায় সদা প্রস্তুত থাকার তৌফিক দান করুন।
মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।






