logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি!


প্রকাশিত হয়েছে : ২:০৮:৩৯,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত সভায় ব্যবসায়ীরা পেঁয়াজ,চাল,ডাল,লবন,তেল,চিনিসহ নিত্যপণ্যের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

পেঁয়াজ মজুদ করে যারা সংকট তৈরি করেছে সেসব মজুদধারীদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে। সারাবছর বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি উদ্যোগে একযোগে কাজ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য,শিল্প, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠকশেষে ব্রিফিংয়ে সরকারের প্রতিনিধি ও ব্যবসায়ীরা এসব সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া, শিল্প সচিব মো. আব্দুল হালিম, কৃষি সচিব মো. নাসিরুজ্জ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলামসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ব্রিফিংয়ে বলেন,বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বছরব্যাপী যে চাহিদা আছে,যে পরিমাণ উৎপাদন হয় এবং আমদানির পরিমাণ কেমন বা আমদানি মূল্য কেমন। বাজারে এর যৌক্তিক দাম কেমন হওয়া উচিত এসব বিষয়ে সমন্বিত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, বৈঠকে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি-ভবিষ্যতে আর কোনো নিত্যপণ্যের সংকট তৈরি যাতে না হয়, সে বিষয়ে আমরা সরকারি-বেসরকারিভাবে আরো সতর্ক থাকবো। পণ্যের সঠিক মুল্যায়ন,উৎপাদন ও আমদানির মাধ্যমে সরবরাহ পরিস্থিতি ঠিক রেখে বাজারে মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে। যাতে ভবিষ্যতে কোনো অবস্থাতে বাজারে পেঁয়াজের মত কোনো অস্বাভাবিক পরিস্থিতি না দাঁড়ায়।

তিনি বলেন, এজন্য ভোক্তা পর্যায়ে সুলভ দামে পণ্য পৌঁছাতে সরকার ও ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করবে। কোনো ব্যবসায়ী বা সংগঠন অহেতুক কোনো পণ্যের দাম বাড়িয়ে সংকট সৃষ্টি করলে সে বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর মাধ্যমে কঠোর ব্যবস্থা নেবে এফবিসিসিআই।

নিত্যপয়োজনয়ি পণ্য সামগ্রীর বছরব্যাপী চাহিদা,উৎপাদন,আমদানি-মজুদ ব্যবস্থা,সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মুল্য নির্ধারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা বৈঠকে উঠে আসে বলে তিনি জানান।

এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন,ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করায় কিছু অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বড় ব্যবসায়ীদের মাধ্যমে বিমানে ও জাহাজে করে আমদানির উদ্যোগ নিয়েছে। আগামী মাসের ১০ তারিখের মধ্যে এ সংকট কেটে উঠবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বেশি চাপ দিলে বাজারে উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, মানুষ মোটা চালের পরিবর্তে এখন সরু চাল বেশি খাচ্ছে। এ কারণে সরু চালে বেশি চাপ পড়ায় দাম কিছুটা বাড়লেও এখন চালের দাম নিয়ন্ত্রণে আছে। তবে পাইকারি বাজারে যে দাম তার তুলনায় খুচরা বাজারে কেজিতে ৭ থেকে ৮ টাকা দামের পার্থক্য থাকার বিষয়ে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে এ বিষয়ে কঠোর তদারকির পরামর্শ দেন।

পেঁয়াজের মজুদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। সবাই বাংলাদেশী। কেউ সরকার পক্ষ বা বিরোধী পক্ষ দেখছিনা। যদি কেউ পণ্যের মজুদধারী করে বাজারে পণ্যের অহেতুক চাপ সৃষ্টি করে তাদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে।

তিনি বলেন, বাজারে কোনো নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই। পেঁয়াজ নিয়ে সংকট হয়েছে। কিন্তু পেঁয়াজ বাজারে আছে। এজন্য কাদের কাছে পেঁয়াজের মজুদ ছিল,তারা কখন আমদানি করেছে,কখন ও কত টাকায় বিক্রি করেছে তা এনবিআর খতিয়ে দেখছে। এসব পণ্যে কোনো ট্যাক্স বা শুল্ক নেই। তাই সমস্যা হওয়ার কথা নয়। চালের উপর শুল্ক আছে। কারণ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। তার সুরক্ষাতেই সেটা করা হয়েছে। তাই ভোক্তাদের জানাতে চাই লবন তেল, চিনি, ডাল এজাতীয় নিত্যপণ্যে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না।

পেঁয়াজের চাহিদা, উৎপাদন ও মজুদ পরিস্থিতি নিয়ে ট্যারিফ কমিশনের প্রতিনিধি মো. নুর উর রহমান বলেন, দেশে পেঁয়াজের চাহিদা আছে ২৪ লাখ মেট্রিক টন। রমজানে তা আরো ২ লাখ টন বৃদ্ধি পায়। সেক্ষেত্রে দেশে যে পরিমাণ উৎপাদন হয় তার ২২ থেকে ২৮ শতাংশ,পেঁয়াজ পঁচে যায়। ফলে প্রতিবছর ৯ থেকে ১১ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। যার ৯৮ শতাংশ আমদানি হয় ভারত থেকে। তবে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোনো প্রকার শুল্ক নেই।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top