logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. অঘোষিত ধর্মঘট, দুর্ভোগে সাধারণ যাত্রী!

অঘোষিত ধর্মঘট, দুর্ভোগে সাধারণ যাত্রী!

প্রকাশিত হয়েছে : ৯:৩৩:০৬,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৮১৯ বার পঠিত

ইমরান আহমদ:: সিলেটসহ সারাদেশে চলছে পরিবহণ ধর্মঘট। দেশের অন্যান্য স্থানে দু’দিন পরিবহণ ধর্মঘট থাকলেও সিলেটে কোন প্রভাব পড়েনি। কিন্তু হঠাৎ অঘোষিত ধর্মঘটের কারণে বিপাকে পড়েন সিলেটের সাধারণ যাত্রীরা।

জানা গেছে, বুধবার (২০) নভেম্বর থেকে গুঞ্জন চলছিলো বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিলেটেও চলবে পরিবহণ ধর্মঘট। কিন্তু রাত ৮টা ৯টার দিকে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এমন খবর প্রচার হয় সিলেটের বিভিন্ন স্থানে। এমনকি সিলেট কদমতলী বাস স্ট্যান্ডের কয়েকজন বাস চালকও জানান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এমন সংবাদ মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পাড়া-গাঁয়ে। সিলেটের বিভিন্ন উপজেলার মানুষ জেলা সদর আসার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে থমকে পড়েন। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাড়িয়ে থাকলেও মিলেনি কোন যানবাহন।  ট্রাক, পিকাআপ বা প্রাইভেট গাড়ি রাস্তায় চলাচল করলেও যাত্রীবাহী কোন গাড়ি দেখা যায়নি। তবে দু’একটি সিএনজি-অটোরিক্সা চললেও যাত্রীর সংখ্যায় বেশি হওয়ায় তারাও হিমশিম খাচ্ছিলো। এসময় অপেক্ষমান যাত্রীরা অবরোধকারীদের নানাভাবে সমালোচনা করতে শোনা যায়। অনেকে অপেক্ষা করেও গাড়ি না পেয়ে পায়ে হেটে সিলেট শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

বিশেষ করে পূর্ব সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ উপজেলার সাধারণ যাত্রীরা বেশি দুর্ভোগের শিকার হয়েছেন।

সরেজমিন দেখা গেছে, গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ থেকে শুরু করে সিলেট কদমতলী পর্যন্ত রাস্তায় দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন শত শত যাত্রী। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, চাকুরীজীবি, ব্যবসায়ী ও দিনমজুর।

কয়েকজন যাত্রীর সাথে আলাপ করে জানা যায়, কেউ সকাল ৮ টায়, কেউ ৯টায়  বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দেখেন যাত্রীবাহি কোন গাড়ি নেই। প্রাইভেট কার, লাইটেস, নোহা, ট্রাক চলছে অবিরত। ঘন্টা দু’এক পর পর হঠাৎ সিএনজি-অটোরিক্সার দেখা পেলে হামলে পড়েন সকলে। কে কার আগে উঠবেন। এসময় তাড়াহুড়া করতে গিয়ে অনেক যাত্রী আহত হচ্ছেন বলেও জানান যাত্রীরা।

চারখাই থেকে প্রথমে সিএনজি-অটোরিক্সায় করে চৌঘরী সিএনজি পাম্প, এখান থেকে পিকআপে করে গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ থেকে নোহায় সিলেট শহরে আসছিলেন চারখাই ইউনিয়নের নেয়ামত শাহ নামে এক যাত্রী। তিনি বলেন, বাড়ি থেকে বের হয়ে চারখাই এসে দেখি সিলেটের কোন গাড়ি নেই। একটি সিএনজি গ্যাসের জন্য আসছিলো, সে বললো গোলাপগঞ্জ চৌমুহনীতে যাবনা, সিএনজি পাম্প পর্যন্ত যেতে চাইলে উঠেন। পাম্পে নেমে হেটে গোলাপগঞ্জ দিকে আসতে আসতে অনেক গাড়িকে সিগনাল দিলাম, একটিও আটকায়নি। পরে একটি পিকআপকে সিগনাল দিলে তার সাথে গোলাপগঞ্জ চৌমুহনীতে আসি।

গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর শেখপুর গ্রামের বাসিন্দা, উপজেলার শ্রেষ্ঠ খামারী আলহাজ্ব নুরুল আম্বিয়া বলেন, সিলেটে একটি ক্লিনিকে রোগী দেখতে বাড়ি থেকে বের হয়ে দেখি রাস্তায় কোন গাড়ি নেই। মীরগঞ্জ থেকে পায়ে হেটে ভাদেশ্বরে এসেও দেখি কোন গাড়ি নেই। পরিচিত একজনের মোটর সাইকেলে করে ঢাকাদক্ষিণ পর্যন্ত কোন রকম আসি। এভাবে গোলাপগঞ্জ চৌমুহনীতে আসার পর পায়ে হেটে বৈটিকর পর্যন্ত আসি। পরিচিত একজন দেখে নিজের প্রাইভেট গাড়িতে তুলে সিলেটে নিয়ে আসেন।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top