logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. শাবির ভর্তি কার্যক্রম ১২ নভেম্বর থেকে

শাবির ভর্তি কার্যক্রম ১২ নভেম্বর থেকে

প্রকাশিত হয়েছে : ১১:৫৪:২৪,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

শনিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ১২, ১৩, ১৪ ও ১৭ নভেম্বর বিভিন্ন ইউনিটের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি ফি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে ‘বি-১’ ইউনিটের র‌্যাঙ্কিং ১ থেকে ৩৮৩ পর্যন্ত এবং সকাল ১১ টা থেকে ৩৮৪ থেকে ৮০০ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ এবং ভর্তি করা হবে।

১৩ নভেম্বর (বুধবার) সকাল ৯টা থেকে একই ইউনিটের ৮০১ থেকে ১০৮৩ পর্যন্ত এবং সকাল ১১টায় ১০৮৪ থেকে ১৩৮২ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করা হবে। একই দিন বিকেল ২টা থেকে ‘বি-২’ ইউনিটে উত্তীর্ণ র‌্যাঙ্কিং ১ থেকে ২৯ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করা হবে। এছাড়া ‘বি-১’ ও ‘বি-২’ ইউনিটের অধীনে কোটায় উত্তীর্ণ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার শেষে ভর্তি করা হবে।

১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে র‌্যাঙ্কিং ১ থেকে ২৯৭ পর্যন্ত এবং দুপুর ২টায় বাণিজ্য বিভাগে ১ থেকে ৮২ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করা হবে।

এছাড়া ১৭ নভেম্বর (রোববার) সকাল ৯টা থেকে মানবিক বিভাগে ১ থেকে ৩০৯ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করা হবে। একই দিনে দুপুর ২টা থেকে ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শেষে ভর্তি করা হবে।

ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়, সাক্ষাৎকার ও ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি রঙ্গিন ছবি, ভর্তি পরীক্ষায় সাক্ষরকৃত এডমিট কার্ড, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট ও সনদপত্র নিয়ে আসতে হবে।

এছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সনদপত্রের মূল কপি বা প্রত্যয়নপত্র সাথে নিয়ে আসতে হবে। এছাড়া প্রয়োজনীয় সব কাগজপত্র বিশেষ করে প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রের ২টি করে ফটোকপি সাথে আনতে বলা হয়েছে। এই বছর শিক্ষার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ তে এই ভর্তি অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর সকাল ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের (বি-১ ও বি-২) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোটাসহ এই বছর ১৭০৩টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৭০ হাজার ৫৬২ জন শিক্ষার্থী।

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top