logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. সিসিকের বাজেটে এবারও আয়-ব্যয় সমান!

সিসিকের বাজেটে এবারও আয়-ব্যয় সমান!

প্রকাশিত হয়েছে : ৪:৪৪:৫২,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫১৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: নতুন অর্থবছর শুরুর প্রায় দুই মাস পর ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষিত হলো সিলেট সিটি করপোরেশনের। প্রতিবারের মতো এবারও ঘোষিত বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে এবার বাজেটের আকার বেড়েছে ৪০ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকা। ২০১৯-২০২০ অর্থবছরে ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। আর ২০১৮-১৯ অর্থবছরে ছিলো ৭৪৮ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ বাজেট ঘোষণা করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, ইমরাত নির্মাণ ও পুনঃনির্মাণের উপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর ৬ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর ১ কোটি ২০ লাখ টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফি বাবদ ২৫ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১ কোটি ২০ লাখ, পানি সংযোগ লঅইনের মাসিক চার্জ বাবদ ৩ কোটি ৮০ লাখ, পানি লাইন সংযোগ ও পুণঃ সংযোগ ১ কোটি, নলকুপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি বাবদ ১কোটি ৫০ লাখ টাকা প্রভৃতি।

এছাড়া সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাতে ২০ কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাতে ১০ কোটি টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ২০০ কোটি টাকা, সিলেট নগরীর ১১টি ছড়া সংরক্ষণ ও আরসিসি ওয়াল নির্মাণ প্রকল্পে ৩৪ কোটি টাকা, ভারতীয় অর্থায়নে সিলেট সিটি উন্নত পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে ১০ কোটি টাকা, দক্ষিণ সুরমা শেখ হাসিনা শিশু পার্কে রাইড স্থাপন প্রকল্পে ১০ কোটি টাকা, সিটি করপোরেশনের এসফল্ট প্লান্ট স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজে জমি অধিগ্রহণ/ক্রয় খাতে ৫০ কোটি টাকা, দক্ষিণ সুরমায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ প্রকল্পে ৬৫ কোটি টাকা, আয় দেখানো হয়েছে।

বাজেটে রাজস্ব খাতে ৬৭ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া অবকাঠামো খাতে ৫২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া সাধারণ মঞ্জুরি খাতে ২০ কোটি টাকা, বিশেষ মঞ্জুরি খাতে ১০ কোটি টাকা, সিলেট নগরী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে ২০০ কোটি টাকা, ১১টি ছড়া সংরক্ষণ ও আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ শীর্ষক প্রকল্পে ৩৪ কোটি টাকা, ভারতীয় অর্থায়নে সিলেট সিটি উন্নত পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে ১০ কোটি টাকা, দক্ষিণ সুরমা শেখ হাসিনা শিশু পার্কে রাইড স্থাপন প্রকল্পে ১০ কোটি টাকা, বিভিন্ন ছড়া খনন ও প্রতিবন্ধকতা অপসারণে ৫ কোটি টাকা, কুমারপাড়ায় সিটি করপোরেশন মাতৃসদন ও ডায়গনেস্টিক সেন্টার নির্মানে ১০ কোটি টাকা, লালমাটিয়ায় ডাম্পিং গ্রাউন্ড উন্নয়নে ৬০ কোটি টাকা, পানি শোধনাগারের উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও বোতলজাত করে বিক্রি প্রকল্পে ১০ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় স্যানেটারি ল্যান্ড ফিল্ড নির্মান খাতে ৫০ কোটি টাকা, দক্ষিণ সুরমায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ প্রকল্পে ৬৫ কোটি টাকা প্রভৃতি।

বাজেট ঘোষণাকালে সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে মেয়র আরিফ বলেন, ‘গত কয়েক মাস গুজব এবং গণপিটুনি আতংক দেশবাসীকে স্বন্ত্রস্ত করে রেখেছিল। সিলেটের নাগরিকবৃন্দ এক্ষেত্রে সচেতনতার পরিচয় দিয়েছেন। সিলেটবাসীকে এজন্য ধন্যবাদ জানাই। তবে কিছুদিন থেকে ডেঙ্গু রোগের আক্রমণ ও ভীতি আমাদের সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। আল্লাহর রহমতে সিলেট এখনো নিরাপদ বলা যায়। তবু নগরবাসীর সুরক্ষার লক্ষ্যে সিটি করপোরেশন সচেতন রয়েছে।’ নগরবাসীকে সবসময় সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

কর নির্ধারক চন্দন দাশের সঞ্চালনায় বাজেট ঘোষণাকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু, ফরহাদ চৌধুরী শামীম, আজম খান, শান্তনু দত্ত সন্তু, আব্দুর রকিব তুহিন, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, তৌফিক বক্স লিপন, রকিবুল ইসলাম ঝলক, সিকন্দর আলী, জিল্লুর রহমান উজ্জল, আব্দুল মুহিত জাবেদ, এ কে লায়েক, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর নাজমিন আক্তার কণা, শাহানা বেগম শানু, রেবেকা আক্তাল লাকি, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top