আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১:০৮:৫৬,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৭৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্কুল মিলণায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ূন, প্রধান শিক্ষক কাজী ইছমতি জাহান, সহকারী শিক্ষক মিটু কান্তি দেব, শাহরিয়ার হোসাইন, আহবাব হোসেন, লোপা বেগমসহ পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকাবাসী।






