সিলেটের কৃতিসন্তান ড. শফি বরিশাল জিবি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় প্রধান
প্রকাশিত হয়েছে : ৯:২০:১৩,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৫৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট কৃতিসন্তান ড. শফি আহমদ বরিশাল গ্লুবাল ভিলেজ (জিবি) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ও সহকারি অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। তিনি তরুণ বয়সেই বিভাগীয় প্রধানের দায়িত্ব পান। এরপূর্বে তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটিতে ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষকতা করেন।
ড. শফি আহমদ সম্প্রতি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা শিক্ষা দান পদ্ধতির উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
ড. শফি আহমদ বৃহত্তর সিলেটের জগন্নাথপুর এলাকার কৃতিসন্তান। তিনি একজন কোরআনে হাফেজও। কওমি ও আলিয়া মাদরাসায় লেখাপড়া শেষে তিনি ইংরেজির উপর দক্ষতা অর্জনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। দীর্ঘদিন লেখাপড়া করে গত মাসে তিনি ইংরেজির উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
ড. শফি তরুণ বয়সে বিভাগীয় প্রধান হওয়ায় মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং এ দায়িত্ব পালনে আল্লাহর সাহায্য ও সকলের দুয়া কামনা করেন।






