logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. English Section
  3. আমার মেয়ে’র কান্না

আমার মেয়ে’র কান্না

প্রকাশিত হয়েছে : ১:২০:২৬,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৮০৯ বার পঠিত

::মোহাস্মদ জাহিদ হোসেন::

জীবন আসলে মানুষকে অনেক রুপ দেখায়। জীবন কথনো দুরন্ত আবার কখনো শান্ত। আর জীবনের সাথেই থাকে অভাব আর অনটনের এক নিবিড় সম্পর্ক। অভাব কখনো কখনো এমন ভাবে জীবন চলার পথে অন্তরারের সৃষ্টি করে যার জন্য মানুষকে বেঁচে থেকেও প্রতিনীয়ত মুত্যুর স্বাদ নিতে হয়। আমার আজকের লেখা আমার জীবনের বাস্তব কাহিনী অবল্বনে।

আপনারা যারা আমার লেখা পড়েন, আপনারা সবাই জানেন আমার কথা আমার বর্তমান বাস্তবতা।

আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো আমার বর্তমান অবস্হা। আমি আজ আপনাদের সমনে তুলে ধরবো আমার বর্তমান অসহায় অবস্হার কথা।

আমার বড় মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। কিন্তু মনে হয় এই তো সেদিন ও আমার জীবনে খুশির বারতা নিয়ে পৃথিবীতে এসেছিলো। সে সময় আমার বয়সও কম ছিলো,মনে হতো ছোট্র একটা জীবন্ত পুতুল যেন আমার সাথে সমস্ত সময় খেলা করে। তার পর সময় আস্তে আস্তে বয়ে যেতে লাগলো নদীর স্রোতের মতোন। আমার সেই ছোট্র পুতুলটি এক সময় নিজেই পুতুল খেলা শুরু করলো, এক সময় আমার মেয়েটার পুতুল খেলার বয়সটাও পার হলো।

আস্তে আস্তে স্কুলে যেতে লাগলো। প্রথম যেদিন ওকে স্কুলের পোশাকে দেখলাম মনটা কেমন যেন এক অজানা খুশিতে ভরে গেলো।

সময় কখনো থেমে থাকে না আস্তে আস্তে ভরা নদীতেও পড়ে সরু বয়ে চলার স্মৃতি চিহৃ। আমার মেয়েটাও তার স্কুলের গন্ডী পেরিয়ে প্রবেশ করলো কলেজ জীবনের অধ্যায়ে ওর কলেজ জীবনের ১ম বর্ষের শেষে আমার জীবনেও নেমে এলো এক মহা বিপর্যয়। কেবল নিজের সততা আর নীতি বাঁধা হয়ে দাড়ালো আমার চাকুরীর ক্ষেত্রে। আসলে সততার মূল্য দিতে যেয়ে হারাতে হলো আমার চাকুরীটা।চাকুরীটা হারিয়ে হয়ে গেলাম সম্পুর্ন বেকার।

কিন্তু প্রকৃতির সময় তো আর আমার জন্য থেমে থাকেবে না, এটাই নিয়ম। আর এ নিয়মে এক সময় আমার মেয়েও উঠে যায় কলেজের ১ম বর্ষ থেকে ২য় বর্ষে কিন্তু বাধ সাধলো আমার আর্থিক সমস্যা। এক সময় অসম্ভাব হয়ে উঠলো ওর পড়াশুনার ভবিষৎ, ঠিক এমন কঠিন সময়ে আমার সামনে এগিয়ে আসলো আমার ফেসবুকের পরিচিত বন্ধু শাহজাহান কবির(সম্রাট) আর আমার বিশ্ব বিদ্যালয়ের বন্ধুরা, আমার স্কুলের বন্ধু হাবিব সহ তাদের সকলের সহযোগীতায় আমার মেয়ের পড়াশুনাটা আবার চালু হয়। ২য় বর্ষে আবার সে নতুন উদ্যমে ওর পড়া চালিয়ে যেতে থাকে।

নিষ্ঠুর সময় তার প্রবল আঘাতটা হানে আমার উপর, শত চেষ্টার পরেও একটা চাকুরী কোথায় পাচ্ছি না। কিন্তু সংসার কিম্বা খরচ কোনটাই তো আর থেমে থাকে না।

তাই সব লাজ লজ্জাকে কবর দিয়ে হাতের কলমের জায়গায় ধরলাম রিক্সার শক্ত হাতোলকে। সমাজের কাউকে জানতে দিলাম না সে কথা নিজের হার্টে একটা রিং লাগানো আবার ১০০% ব্লক নিয়েই ঝাপিয়ে পড়লাম জীবন সংগ্রামে।

রাতের অন্ধকার আমার সবচেয়ে ভয়,তাই সেই অন্ধকার হয়ে গেলো আমার সাথী। রাতের অন্ধকার আর রিক্সার শক্ত হাতোল আর সমাজের সকলের সাথে প্রতিনীয়ত ভালোথাকার অভিনয়টা হয়ে উঠলো আমার জীবনের একটা অংশ।

দিনের বেলায় আমার স্বাভাবিক ভালো থাকার জীবনটা দেখে কেউ বুঝতেও পারেনা আমার রাতের নিরব কান্নার সেই ক্ষত। সমাজের সাথে আর নিজের সাথে অভিনয় করতে করতে যে সময় আমি ক্লান্ত, যে সময় আমার মেয়েদের পড়াশুনার খরচটা আমার কাছে পাহাড় সম মনে হতে লাগলো সে সময় আবার এলো আমার কাছে বড় এক আঘাত, চলে আসলো মেয়ের এইচ,এস,সি, পরীক্ষার ফরম পূরণের সময়।

হাতে পেলাম ৫ মাসের বাড়ী ভাড়া বকেয়ার কারনে ১ মাসের মধ্যে বাড়ী ছাড়ার নোটিশ। আর আমি হয়ে পড়লাম সম্পুর্ন অসহায়।

রাতের শারিরিক পরিশ্রম আর মেয়ের পরীক্ষার চিন্তা আমাকে আবার মনে করিয়ে দিলো আমার হৃদয় যন্ত্রটা ভালো নেই।

প্রচন্ড ব্যাথা,যেটা সহ্যের সীমানাও অতিক্রম করেছে। আর আমি কারো কাছে হাত পেতে ভিক্ষা নিতেও পারছি না। অবশেষে সিন্ধান্ত নিলাম না আর নয়, আর নয় নিজের সাথে নিজেকে ছোট করার প্রায়াস। তাই বাধ্য হয়ে মেয়েটার পড়াশুনাটাই বন্ধ করে দিলাম।

আমার জীবনে আমি আমার মেয়েকে ৩ বার কাঁদতে দেখেছি,

প্রথম বার ও যখন পৃথিবীর বুকে আসলো,সে দিন সে প্রচন্ড কান্না করেছিলো হয়তো ও বুঝতে পেরেছিলো জন্মই তার আজন্মের পাপ।

দ্বিতীয় বার ওকে আমি কাঁদতে দেখেছিলাম যে দিন আমি হার্ট স্ট্রোক করে প্রথম বার চোখ খুলে তাকালাম।

আর আজ তৃতীয় বার যখন সে জানতে পারলো তার আর পড়াশুনা হবে না।

একজন বাবার কাছে তার আদরের সন্তানের কান্না যে কতোটা ভয়ানক হতে পারে তা বাবা না হলে হয়তো বুঝতেও পারতাম না।

হয়তো সময়ের প্রবাহে আমি থাকবো না কিন্তু কবরের অন্ধকার ঘরে ওর কান্নার শব্দটা যে আমাকে প্রত্যেক সময় অস্হির করে তুলবে।

আর বেঁচে থাকার সময়টা আমার মেয়েটার চোখের পানি আমাকে করে তুলেছে জীবন্ত এক মমী। বেঁচে থেকে বাবার সামনে সন্তানের চোখের জল যে কতোটা ভারী তা হয়তো যারা জানেন তারা ছাড়া অন্য কেউ তো বুঝবে না।

আজ আমি প্রতিনীয়ত বয়ে চলছি সেই জীবন্ত মমী কে।

আমি জানি না এর শেষ কোথায়?

আমার মৃত্ত্যতে?

নাকি আমার মেয়ের আত্নহত্যাতে?

এসব কোন প্রশ্নের উত্তর আসলে আমার জানা নেই,আমি জানিনা কেউ এর উত্তর জানেন কিনা!

English Section এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

Badrul Islam Shoaib was received by Golapganj Upazila Education Trust

Badrul Islam Shoaib was received by Golapganj Upazila Education Trust

British Bangla Chess Association Hosts Exciting Grand Chess Tournament

British Bangla Chess Association Hosts Exciting Grand Chess Tournament

Intense bombardments strike in Gaza as mediators try to unlock aid

Intense bombardments strike in Gaza as mediators try to unlock aid

Metropolitan University’s Astounding Victory at ‘SUST Astro Carnival 2023’ Sparks Awe.

Metropolitan University’s Astounding Victory at ‘SUST Astro Carnival 2023’ Sparks Awe.

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top