logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. পরিচ্ছন্ন শাবি ক্যাম্পাস গড়তে ৯০টি ‘গার্বেজ বিন’

পরিচ্ছন্ন শাবি ক্যাম্পাস গড়তে ৯০টি ‘গার্বেজ বিন’

প্রকাশিত হয়েছে : ২:২৭:২৭,অপরাহ্ন ২১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩১৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসনের উদ্যোগে ৯০টি ‘গার্বেজ বিন’ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ‘ক্লিন সাস্ট মুভমেন্ট’ এর ব্যানারে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গার্বেজ বিনগুলো উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইএমএলের পরিচালক অধ্যাপক ড. আলমগীর তৈমুর, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পরিচালক অধ্যাপক আনোয়ারুল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজন দাস, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী প্রমুখ।

উদ্বোধনের সময় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এই বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সবচেয়ে সুন্দর, পরিচ্ছন্ন এবং সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। উন্নত দেশগুলোতে যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা যায় না। সেখানে গেলে আমরাও কোন ধরনের ময়লা ফেলি না। আমাদের বিশ্ববিদ্যালয়েও সে রকম বিষয় চর্চা করা হবে, সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে একটি নিয়ম-শৃঙ্খলায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর প্রায়ই সকালে দেখেছি অধ্যাপক ড. আলমাগীর তৈমুরের নেতৃত্বে একদল শিক্ষার্থী ক্যাম্পাস পরিষ্কার করছে। তাদের কাজ দেখে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্বেজ বিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত ৯০টি বিন দেওয়া হয়েছে সামনে চাহিদা অনুযায়ী ক্যাম্পাসে আরও বিন দেওয়া হবে। আর ময়লা বিন ফেলার জন্য সবাই উদ্বোদ্ধ করতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণরুপে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।

অধ্যাপক ড. আলমগীর তৈমুর বলেন, গত বছর কয়েকজন শিক্ষার্থী নিয়ে ক্ষুদ্র পরিসরে ক্যাম্পাস পরিষ্কারের কাজ শুরু করি। আমাদের এই কাজটি বিশ্ববিদ্যালয়ের নজরে আসায় এখন ৯০টি বিন দেওয়া হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে জাতীয়ভাবেও প্রভাব ফেলা সম্ভব। অন্যান্য জায়গাতেও এটা শুরু করা যায়। আমাদের কাজে বিশ্ববিদ্যালয় সহযোগিতা করায় প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

২০১৮ সালের জানুয়ারি মাসে অধ্যাপক ড. আলমগীর তৈমুরের নেতৃত্বে একদল শিক্ষার্থী সপ্তাহে ২/৩ দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন এবং রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে। প্রথম দিকে বিচ্ছিন্নভাবে হলেও পরিবর্তীতে প্রতি রবিবার, মঙ্গলবার ও শুক্রবার সকালে ক্যাম্পাস পরিষ্কারের দিন নির্ধারণ করা হয় এবং এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘ক্লিন সাস্ট মুভমেন্ট’। পরবর্তীতে ইংরেজি বিভাগের ২য় ও ৩য় ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ২৭টি গার্বেজ বিন স্থাপন করা হয়। এখন দুই ধাপে সর্বমোট ১১৭টি গার্বেজ বিন স্থাপন করা হয়েছে।

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top