গোলাপগঞ্জের আরো ৪ ব্যক্তি পেলেন প্রধানমন্ত্রীর অনুদান!
প্রকাশিত হয়েছে : ১২:১৬:২৫,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৪৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক পেলেন গোলাপগঞ্জের আরো ৪ ব্যক্তি।
অনুদানপ্রাপ্তরা হচ্ছেন- মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী উপজেলার সুন্দিশাইল গ্রামের শহীদ আসদ আলীর অসুস্থ পুত্র জসিম উদ্দিন, শহীদ সৈয়দ কুটু চান্দ মিয়ার পুত্র সৈয়দ মামনুর রশীদ, মুক্তিযুদ্ধে সাহায্যকারী মরহুমা হাসিবা বেগমের বড় মেয়ে আছিয়া বেগম ও ঢাকাদক্ষিণ কানিশাইল এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি নাসিরুল হক মঞ্জু।
কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন সম্পাদক সরওয়ার হোসেনের সহযোগিতায় তাদের এ অনুদান প্রদান করা হয়। শুক্রবার (১৩ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষে চেক হস্তান্তর করেন সরওয়ার হোসেন।
উল্লেখ্য, এর পূর্বে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনের সহযোগিতায়ও উপজেলার কয়েকজন অসহায়কে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করা হয়।






