logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. মহাবিপদে ভারত, ব্যাগ গোছানো শুরু!

মহাবিপদে ভারত, ব্যাগ গোছানো শুরু!

প্রকাশিত হয়েছে : ১:৪১:২৭,অপরাহ্ন ১০ জুলাই ২০১৯ | সংবাদটি ১৭৭৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মহাবিপদে ভারত! ফিরে গেলেন দলের অন্যতম ভরসা হার্দিক পান্ডিয়া। ৩১তম ওভারে উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে উইলিয়ামসনের হাতে ধরা পড়েছেন তিনি। ৬২ বলে পান্ডিয়া করেছেন ৩২ রান।

বুধবার (১০ জুলাই) বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিরাট কোহলিদের সংগ্রহ ৩১ ওভারে ৬ উইকেটে ৯৪ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এবারের বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করা রোহিত। সেমিফাইনালে চার বলে এক রান করেছেন এই ভারতীয় ওপেনার।

তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। রিভিউ নিয়েও কোহলি বাঁচতে পারেননি। ৬ বল খেলে তিনি করেছেন এক রান। চতুর্থ ওভারে লোকেশ রাহুলকেও উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন হেনরি। সাত বলে রাহুল করেছেন এক রান। দলীয় ২৪ রানে ম্যাট হেনরির বলে জেমস নিশামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান দিনেশ কার্তিক। ২৫ বলে তিনি করেছেন ৬ রান।

দলীয় ৭১ রানে মিচেল স্যান্টনারের বলে কলিন ডি গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েন রিশাব পান্ত। ৫৬ বলে ৩২ রান করেন তিনি। দলীয় ২৪ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর পান্ত ও পান্ডিয়া মিলে ৪৭ রানে জুটি গড়েন।

এখন নিউজিল্যান্ডের বোলিং মোকাবেলা করে বাকিরা দলকে কতটুকু এগিয়ে নিতে পারবেন তা দেখার বিষয়।

জেতা হয়তো অসম্ভব! ফলে এরই মধ্যে বাড়ি যাওয়ার জন্য নিজেদের ব্যাগ হয়তো গোছাতে শুরু করেছেন কোহলি-রাহুলরা!

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার (৯ জুলাই) শুরু হয় ম্যাচটি। টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৪৬.১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। তখন কিউইদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২১১ রান। বৃষ্টি না থামায় মঙ্গলবার আর খেলা মাঠে গড়ায়নি। নিয়মানুযায়ী বুধবার রিজার্ভ ডে’তে খেলা গড়িয়েছে। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top