logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. কলাম
  3. সর্বত্র পাপের ছড়াছড়ি: উলামায়ে কেরামের সতর্ক পদক্ষেপ জরুরি

সর্বত্র পাপের ছড়াছড়ি: উলামায়ে কেরামের সতর্ক পদক্ষেপ জরুরি


প্রকাশিত হয়েছে : ১:৫২:১৭,অপরাহ্ন ০৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৪৮ বার পঠিত

লিসানুল হক শাহরুমী

একটু ফিকির করুন৷ সমগ্র উম্মাহর মধ্যে সাহাবায়ে কেরাম রিদুয়ানুল্লাহি আলাইহিম আজমাঈন শ্রেষ্ঠ৷ তাঁরা নিষ্পাপ নন৷ কিন্তু তাঁদের অপরাধ উম্মাহর জন্যে চর্চা করা উম্মাহর জন্যে অপরাধ হিসেবে পরিগণিত৷ এর কারণ অনেক৷ এটা ভিন্ন একটি বিষয়৷ তবে এখানে আলোচ্য হলো কুরআনে কারীমে নাযিল হওয়া বিধিবিধানসমূহ৷ প্রায় সব আয়াত এবং সূরা এবং সূরায় উল্লিখিত বিধিবিধান কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে৷

মুসলমান বলতেই যেসব কাজ অনুচিত এরকম কোনো বিষয়কেই আল্লাহ তাআলা বাদ রাখেন নি৷ আপনি অপরাধ সংশ্লিষ্ট আয়াতগুলো দেখুন৷ চুরি, অপবাদ, ব্যভিচার ইত্যাদী মারাত্মক গর্হিত কাজগুলো সম্পর্কে যে আয়াতগুলো নাযিল হয়েছে সবগুলো ভিন্ন ভিন্ন সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে৷

প্রশ্ন হলো অপরাধগুলো কে করেছিল বা কার দ্বারা সংঘটিত হয়েছিলো? শানে নুযুলে দেখা যায় বহু দুর্ঘটনা সাহাবায়ে কেরামের মধ্য থেকেই বিভিন্ন নারীপুরুষের দ্বারা সংঘটিত হয়৷ উলামায়ে কেরাম আশা করি জানেন সেই মহিলার কথা যিনি ব্যভিচারের অপরাধে লিপ্ত হয়ে সাথেসাথে অনুতপ্ত হয়ে রাসূলুল্লাহ ﷺ এর দরবারে এসে নিজের অপরাধ নিজে স্বীকার করে ব্যভিচারের হদ্দ বাস্তবায়ন করতে অনুরোধ করেন৷ এরপর রাসূল ﷺ ওই মহিলার সন্তানকে দুধ ছাড়ানো পর্যন্ত সময় দিয়ে তারপর হদ্দ জারি করেন৷ সে বহু দীর্ঘ কাহিনী৷ এই মহিলা তো সাহাবিয়া ছিলেন এবং তাঁর তাওবাহ কবুল হয়েছিলো৷ একমাত্র সাহাবিয়া হবার কারণে ঘৃণা তো দূরের কথা বরং শ্রদ্ধায় মাথা নুয়ে আসে৷ ব্যভিচারের অপবাদ দেয়ার ঘটনাও সাহাবীর দ্বারা সংঘটিত হয়েছিলো৷

মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘিরে ইফকের যে স্পর্শকাতর কাহিনী তৈরি হয়েছিলো তা যদিও মুনাফিকদের মাধ্যমে বেশি প্রচার লাভ করে, তথাপি এ ঘটনায় হযরত হাসসান রাদিয়াল্লাহু আনহু, হযরত মিসতাহ সহ বেশ কয়েকজন সাহাবীও জড়িয়ে পড়েন৷ এরকম ঘটনা সাহাবায়ে কেরামের মধ্যে প্রচুর পাওয়া যায়৷ কিন্তু আমরা কি কখনও এসব ঘটনাকে উপজীব্য করে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রটাতে পারি? এতে কি তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা একটুও কমেছে? বা এগুলোর দ্বারা তাঁদের মধ্যে কি পারস্পরিক দূরত্ব সৃষ্টি হয়েছিলো?

সাময়িকভাবে হলেও স্থায়ীভাবে কোনো দূরত্ব সৃষ্টি হয় নি৷ মিসতাহ রা. হযরত আবু বকরের কৃপায় চলতেন বিধায় খুব কষ্ট পেয়েছিলেন মানসিকভাবে৷ এজন্যে তিনি আর সাহায্য করবেন না বলে যখন শপথ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাঁকে সতর্ক করে আলাদা আয়াত নাযিল করলেন৷ কারণ আয়াত নাযিলের পর জড়িতরা সবাই সংশোধন হয়ে গিয়েছিলেন৷ এখানে বিবেচ্য বিষয় হলো, অনেক অপরাধ সংঘটিত হওয়া সত্তেও না তাঁদের নিজেদের মধ্যে দূরত্ব বজায় ছিলো, না পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতায় ভাটা পড়েছিলো৷ আর না আজ অবধি তাঁদের প্রতি মুসলিম উম্মাহর ঘৃণা জন্মেছে৷ অনেক লোক না বোঝে প্রশ্ন করে থাকে যে, দীনী প্রতিষ্ঠানে এরকম অপরাধ কীভাবে সম্ভব? বা অমুক ব্যক্তি অমুকের মতো এতো বড় বুজুর্গের সাহচর্য পেয়ে এমন মারাত্মক অপরাধ কীভাবে করতে পারে? ইত্যাদি ইত্যাদি৷ এই প্রশ্নের জবাবে আমরা সাহাবায়ে কেরামের জীবনী থেকেই পেতে পারি৷ একজন মানুষ যতো ভালোই হোক এবং যতো ভালো লোকের সাহচর্যেই থাকুক অপরাধের বেলায় এটা ধর্তব্য নয়৷ কারণ অপরাধের পেছনে অনেক কারণ নিহিত থাকে৷ কখনও শয়তানের প্ররোচনায়, কখনও নফসের প্রণোদনায়, কখনও পরিবেশের কারণে, কখনও অসৎ সঙ্গ ও সঙ্গীর কারণে৷ যেখানে অনেক ভালো লোকের বসবাস সেখানে অপরাধ হবে না এটা শতভাগ বলা যায় না৷ তবে অন্য জায়গার তুলনায় অনেক কম বা হঠাত দুয়েকটি৷ এমতাবস্থায় আমরা কি ব্যক্তিকে দোষারোপ করবো, না প্রতিষ্ঠান, গোষ্ঠী, সম্প্রদায় বা ধর্মকে? নিশ্চয় ব্যক্তিকেই দোষী করবো? কিন্তু তখনও কি আমরা প্রথমে প্রচার করবো, না সমাধানের চিন্তা করবো এবং যথাসম্ভব ব্যক্তিকে পুরো সমাজের সামনে লাঞ্চিত করা থেকে বিরত থাকবো? এ ব্যাপারে ইসলাম কী বলে তা জানার চেষ্টা করা জরুরি বলে মনে করি৷ আর এর বিপরীতে যদি অপরাধ পুরো প্রতিষ্ঠান, সমাজ ও পুরো রাষ্ট্রে মহামারীর মতো ছড়িয়ে পড়ে? তখন কি নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে দোষারোপ করাটা যৌক্তিক হবে? কারণ মহামারী যখন ছড়িয়ে পড়বে তখন তার কিছু ভাইরাস সৎ লোকদের মধ্যেও স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়বে৷ পর্দাহীনতা, নির্লজ্জতা, বেহায়াপনা, বেলেল্লাপনার যাত্রা তো মাদরাসা থেকে সূচিত হয় নি৷ শুরুটা যেখান থেকে হয়েছিলো সেটাও আমাদের দেখতে হবে৷ তবে এহেন পরিস্থিতিতে দীনী মাদরাসাগুলোর উচিত হবে অন্যদের বাঁচাতে না পারলেও নিজেদেরকে নিষ্কলঙ্ক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া৷ যা হোক আমি বলতে চেয়েছিলাম যে, শুধু ছিঃ ছিঃ বলে, ঘৃণার থুথু ফেলে আমরা কেউই নিরাপদ থাকতে পারবো না৷ যে রোগের কারণে আমি রোগীকে থুথু দিচ্ছি আগামীকাল একই রোগে আমিও আক্রান্ত হওয়া অসম্ভব কিছু নয়৷ (আল্লাহ আমাদের হেফাজত করুন আমীন৷) আমি সাহাবায়ে কেরামের ঘটনাবলী উল্লেখ করে একথা বোঝাতে চেয়েছি যে, অপরাধের বেলায় রাসূল ﷺ যেমন সাহাবীদেরকে ছাড় দেন নি, আমরাও সমগোত্রীয় লোকদেরকে ছাড় দেবো না৷ বরং ফোঁড়া যখন অপারেশনের উপযুক্ত হবে তখন পুরো অঙ্গ কেটে ফেলতে দ্বিধা করা উচিত নয়৷ শত্রুদের হাসির খোরাক হবার আগেই এসব ঘরের শত্রুকে বহিষ্কার করা জরুরি এবং প্রয়োজনে সাধারণ ঘোষণা সহ যে, আমাদের সাথে এসব অপরাধ ও অপরাধীর কোনো সম্পর্ক নেই৷ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মিডিয়া৷ সংক্ষেপে শুধু বলি—মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে আমাদের আরও ধারণা নেওয়া উচিত৷ সেইসাথে মিডিয়ার ইসলামবিরোধী কারসাজি সম্পর্কে আরও সতর্ক হওয়া অতীব জরুরি৷

লেখক: গবেষক, কবি ও ইসলামী চিন্তক।

কলাম এর আরও খবর
রমজানের তাৎপর্য নিয়ে মনীষীদের মতামত – আফতাব চৌধুরী

রমজানের তাৎপর্য নিয়ে মনীষীদের মতামত – আফতাব চৌধুরী

Why is learning the mother tongue important?

Why is learning the mother tongue important?

সৃজনে ভাস্বর আনোয়ার শাহজাহান  – কালাম আজাদ

সৃজনে ভাস্বর আনোয়ার শাহজাহান – কালাম আজাদ

বৃটিশ সৌজন্য আর সিলেটি বদান্যতা

বৃটিশ সৌজন্য আর সিলেটি বদান্যতা

এল এ বাংলা  টাইমস এর ৮ বছর ও আব্দুস সামাদের গল্প

এল এ বাংলা টাইমস এর ৮ বছর ও আব্দুস সামাদের গল্প

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top