ঢাকাদক্ষিণ সরকারী কলেজে নবাগতদের বরণ
প্রকাশিত হয়েছে : ৪:১৬:০১,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৫৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
সোমবার (১জুলাই) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে তাদের বরণ করা হয়।
কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাসের সভাপতিত্বে ও প্রভাষক ইউনুছ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলা বিভাগের অধ্যাপক এমএ রহিম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এরশাদ আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম বাবুল, রসায়ন বিভাগের প্রভাষক বিধান চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ইউসুফ আলী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মারুফসহ প্রতিষ্টানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।






