জয়ের নায়ক সাকিব-লিটন!
প্রকাশিত হয়েছে : ৫:০৫:৩২,অপরাহ্ন ১৮ জুন ২০১৯ | সংবাদটি ৭৭৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের লক্ষ্যে দুর্দান্ত খেলে সোমবারের ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। এই ওয়ার্ল্ডকাপে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। ৯৯ বল খেলে তিনি করেছেন ১২৪ রান। আর লিটন করেছেন ৬৯ বলে ৯৪।
টনটনে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ৪১ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ৩২২ রান করে টাইগাররা।
খেলার শুরুতে আন্দ্রে রাসেল তার দ্বিতীয় ওভারে সৌম্যকে ফেরান। এই ওপেনার ২৩ বলে দুটি করে চার ও ছয় মেরে ২৯ রানে ধরা পড়েন ক্রিস গেইলের হাতে। ৫২ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি।
পরে কট্রেলের বলটি সোজা মেরেই দৌড় দিতে চেয়েছিলেন তামিম। কিন্তু ক্যারিবিয়ান পেসার বল হাতে নিতেই ফিরে যান তিনি। তার সঙ্গে ৬৯ রানের জুটি গড়ার পথে ৬ হাজার ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
হাফসেঞ্চুরির দেখা পেতে গিয়েও ব্যর্থ হলেন তামিম ইকবাল। মাত্র ২ রানের জন্য ফিফটি হয়নি তার। শেলডন কট্রেলের থ্রো থেকে রান আউট হয়েছেন বাংলাদেশি ওপেনার। ৫৩ বলে ৬টি চারে ৪৮ রানে বিদায় নেন তিনি।
তামিম ইকবাল ফিরে যাওয়ার পর বাংলাদেশের আরও একটি উইকেটের পতন হয়। পরের ওভারে ওশানে থমাসের লেগ সাইডে করা বলটি মুশফিকুর রহিমের ব্যাট ছুঁয়ে শাই হোপের গ্লাভসে ধরা পড়ে। ৫ বল খেলে মাত্র ১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সোমবার টন্টনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।
দলের পক্ষে শাই হোপ সর্বোচ্চ ৯৬ রান করেন। এছাড়া এভিন লুঈস ৭০, শিমরন হেটমেয়ার ৫০ এবং জেসন হোল্ডার ৩৩ রান করেন।
টাইগারদের পক্ষে মুস্তাফিজুর রহমান ও সাঈফউদ্দিন ৩টি করে এবং সাকিব আল হাসান ২টি উইকেট লাভ করেন।






