শেখ হাসিনার আশ্বাসের অপেক্ষায় পদবঞ্চিতরা
প্রকাশিত হয়েছে : ৯:২২:৩৭,অপরাহ্ন ১৯ মে ২০১৯ | সংবাদটি ৪০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। রবিবার সকাল থেকে তারা টিএসসির রাজু ভাষ্কার্যের সামনে অবস্থান নেন। নেতারা বলছেন, পদের ব্যাপারে শেখ হাসিনার আশ্বাস না পেলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এর আগে শনিবার মধ্যরাতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত বৈঠকে তাদের ওপর হামলারও অভিযোগ উঠে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে লাঞ্ছিত হয়েছেন ছাত্রলীগের রোকেয়া হল সভাপতি লিপি আকতারসহ ৬ জন। তবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর দাবি করছেন কথা কাটাকাটি ছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি।।






