শিক্ষক-কর্মচারীর চাঁদায় চলা প্রতিষ্ঠানের সদস্য সচিবের ৬০ লাখ টাকার পাজেরো!
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:৩২,অপরাহ্ন ১৫ মে ২০১৯ | সংবাদটি ৮৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাঁদার টাকায় চলা প্রতিষ্ঠান ‘কল্যাণট্রাস্ট’। আর এ ট্রাস্টের সদস্য সচিবের জন্য কেনা হচ্ছে ৬০ লাখ টাকা দামের পাজেরো।
বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণট্রাস্টের সদস্য সচিবের ব্যবহারের জন্য পাজেরো গাড়ী কেনার সিদ্ধান্ত হয় গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত ৯ম ট্রাস্টি বোর্ডের ৮ম ও শেষ সভায়। সভায় উপস্থিত ছিলেন সদস্য-সচিব অধ্যক্ষ মো: শাহজাহান আলম সাজুসহ বোর্ডের ২১ জন সদস্য।
গাড়ী কেনার প্রস্তাবনায় বলা হয়, ‘কল্যাণট্রাস্টের সদস্য-সচিব পদটি সম্মানিত পদ। এছাড়াও কল্যাণট্রাস্টের অর্গানোগ্রামে সদস্য-সচিবের জন্য পাজেরো গাড়ি বরাদ্দ থাকায় ট্রাস্টি বোর্ডের সবাই সদস্য-সচিবের জন্য গাড়ি কেনার ওপর গুরুত্বারোপ করেন।’ মন্ত্রণালয় ও কল্যাণট্রাস্টের সদস্য-সচিবের জন্য পাজেরো গাড়ির দাম কমপক্ষে ৬০ লাখ টাকা হতে পারে।






