logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. মাদরাসা মসজিদ ও এতিমখানা রক্ষায় হেফাজতের সংবাদ সম্মেলন

মাদরাসা মসজিদ ও এতিমখানা রক্ষায় হেফাজতের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে : ১১:৪৫:১১,অপরাহ্ন ১৫ মে ২০১৯ | সংবাদটি ৮৯৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া (অনন্যা আবাসিক সংলগ্ন) ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় বহিরাগতদের হামলার প্রতিবাদ এবং অবৈধ দখলদারমুক্ত করে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এ সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। তার পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আলী ওসমান, মাওলানা জান্নাতুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা জাফর আহমদ, ওমর ফারুক মাদরাসার নুতন পরিচালক ও তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, মুফতি হাসান মুরাদাবাদী, কারী ফজলুল করিম জিহাদী, মুফতি ওসমান সাদেক, মাওলানা মীর মোহাম্মদ ইদরিস, হাফেজ মোহাম্মদ ফায়সাল, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা মনজুরুল কাদের, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা সফিউল্লাহ, মাওলানা সরোয়ার আলম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মনসুরুল হক, মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা আবু তাহের, মাওলানা সায়েমুল্লাহ, মাওলানা এনামুল হক, মাওলানা শামসুদ্দিন আফতাব, মাওলানা নুরুন্নবী, মাওলানা হাফেজ আইয়ুব, ওমর ফারুক মাদরাসার মুতাওয়াল্লির পক্ষে মাওলানা তারেক ফায়সাল ও মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মুফতি নুর মোহাম্মদ, নিহত ছাত্র হাবিবুর রহমানের পিতা মোহাম্মদ আনিসুর রহমান প্রমূখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যটি হবুহু তুলে ধরা হলো:

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় প্রথমেই আপনাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদের অবগতির জন্য জানাতে চাই, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া (অনন্যা আবাসিক) এলাকার ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানাটি একজন ধর্মপ্রাণ, জনহিতৈষী ও দানবীর ব্যক্তি জনাব আলহাজ¦ ওমর ফারুক কর্তৃক ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি আজ অবধি এলাকায় সহীহ কুরআন হাদিস ও ইসলামি শিক্ষার ব্যাপক খেদমত আঞ্জাম দিয়ে আসছে। সাত শতাধিক এতিম ও দরিদ্র ছাত্র-ছাত্রীর জন্য ফ্রি পড়ালেখা, থাকা-খাওয়া ও চিকিৎসার সুষ্ঠু-সুন্দর বন্দোবস্ত করে আসছে। প্রতিষ্ঠানের অধীনে দাওরায়ে হাদিস পর্যন্ত একটি মহিলা শাখাও রয়েছে।
এছাড়াও মাদরাসা কর্তৃপক্ষ এলাকার বিপুলসংখ্যক অসহায়, দরিদ্র ও বিধবাদের নিয়মিত ভাতা ও ভরণপোষণের ব্যবস্থা করে থাকে। প্রতিষ্ঠানটি দেশের একটি প্রসিদ্ধ কওমি মাদরাসা। এটি কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ শিক্ষাবোর্ড বেফাকের অন্তর্ভুক্ত। বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী দা.বা. প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
বিগত ১০ এপ্রিল এই প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র হাবিবুর রহমান মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। মাদরাসার একজন কিশোর ছাত্রের করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হাবিবুর রহমান আমাদের সন্তান। একজন ছাত্রের অকাল মৃত্যু অবশ্যই হৃদয়বিদারক। এতে আমরা চরমভাবে ব্যথিত হয়েছি। এই হত্যাকা-ে যে বা যারাই জড়িত থাকুক সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি করছি।
ঘটনার পর থেকেই হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবর্গ মাদরাসাটির অবস্থা ও সৃষ্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছেন। আমরা লক্ষ্য করছি যে, হাবিবুর রহমানের মৃত্যুর ঘটনাটিকে পুঁজি করে এলাকার কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি উক্ত ধর্মীয় প্রতিষ্ঠানটি কব্জা করে নিজেদের হীন স্বার্থ হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
আমরা বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, গত ১১ এপ্রিল সকাল ১১.৩০টায় কতিপয় বহিরাগত সন্ত্রাসী ব্যক্তি দা-ছুরি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাদরাসাটিতে অতর্কিত হামলা চালিয়ে অনেক ছাত্র-শিক্ষককে গুরুতর আহত করে। মাদরাসা অফিস ও আবাসিক ভবনের তালা ভেঙে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এমনকি মহিলা শাখার ছাত্রীরাও তাদের কুরুচিপূর্ণ ব্যবহার ও অসদাচরণের শিকার হয়।
অত্যন্ত দুঃখজনক বিষয় হলো স্থানীয় একজন জনপ্রতিনিধি প্রতিষ্ঠানটি রক্ষায় ইতিবাচক ভূমিকা পালনের পরিবর্তে হামলাকারীদের আশ্রয়-প্রশ্রয় ও সহযোগিতা দিয়েছেন। ঘটনা সম্পর্কে অবহিত করার জন্য মাদরাসার পরিচালকসহ পাঁচজন শিক্ষক বায়েজিদ থানায় উপস্থিত হলে অনেক্ষণ বসিয়ে রাখার পর তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। যা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চরমভাবে প্রশ্নবিদ্ধ করে।
প্রিয় সাংবাদিক মহল
অতএব, আমাদের দাবি হলো :
(১) শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার সুবিধার্থে ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা ও মসজিদটি বহিরাগত লোকদের কব্জা থেকে মুক্ত করে মোতাওয়াল্লি-কর্তৃক মনোনীত কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করতে হবে।
(২) গ্রেফতারকৃত শিক্ষকদের বিরুদ্ধে আনীত অভিযোগ যে পর্যন্ত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হন সে পর্যন্ত কাউকে অপরাধী আখ্যায়িত করা যায় না। কাজেই অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে।
(৩) ছাত্র-শিক্ষকদের ওপর হামলাকারী দুর্বৃত্তের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের সহায়তায় প্রতিষ্ঠানটিতে যথারীতি নির্বিঘেœ পাঠদান কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(৪) অবিলম্বে বহিরাগত সন্ত্রাসী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশের বিক্ষুব্ধ আলেমসমাজ, মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে যেকোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
আপনাদের সকলকে ধন্যবাদ।
মহান আল্লাহ তা‘য়ালা আমাদের সহায় হোন।

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top