logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সারা দেশ
  3. সিলেটের ৯টিসহ ১৩৫ উপজেলায় শুরু ভোটার তালিকা হালনাগাদ

সিলেটের ৯টিসহ ১৩৫ উপজেলায় শুরু ভোটার তালিকা হালনাগাদ


প্রকাশিত হয়েছে : ৬:০৫:৫৬,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৩৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের ৯টিসহ দেশের ১৩৫ উপজেলায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। প্রথম ধাপে সিলেট বিভাগের ৯টি উপজেলায় চলবে হালনাগাদের কাজ। এই কার্যক্রম চলবে ১৩ মে পর্যন্ত।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা রাজবাড়ী জেলায় আনুষ্ঠানিকভাবে এ হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন।

সিলেটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সকালে সিলেটের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় কবিতা খানম জানান, প্রবাসীরা যাতে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। যেসব প্রবাসী দেশে এসে ভোটার হতে চাচ্ছেন তাদের ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হচ্ছে।

এছাড়াও নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম চট্টগ্রাম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী রাজধানীর সাভারে, ইসি সচিব হেলালউদ্দীন আহমদ রাজশাহী, ইসির অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান রংপুর এবং জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করেন।

এ বছর ৮০ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। এবার ভোটার তালিকায় হালনাগাদ কার্যক্রমে মোট তথ্য সংগ্রহকারী থাকবে ৫২ হাজার ৫০০ জন, সুপারভাইজার ১০ হাজার ৫০০, টেকনিক্যাল সাপোর্টে থাকবে ৬৪ জন এবং রেজিস্ট্রেশন কেন্দ্র থাকবে ৭৮০ পয়েন্টে। প্রতি দুই হাজার নাগরিকের বিপরীতে একজন করে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হবে। পাঁচজন তথ্য সংগ্রহকারীর জন্য থাকবেন একজন সুপারভাইজার। প্রতি ৭০ জন নাগরিকের জন্য একজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।

বর্তমানে দেশে ভোটার রয়েছেন ১০ কোটি ৪১ লাখ ৩৮১ জন।ইসি সূত্র জানায়, ২৩ এপ্রিল থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের এই কাজ চলবে ১৩ মে পর্যন্ত। পরবর্তীতে ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। তথ্য সংগ্রহের সময় কেউ বাদ পড়লে তিনি নিবন্ধন কেন্দ্রে গিয়েও তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন। এছাড়াও নতুন ভোটার তালিকায় নাম তুলতে তথ্য সংগ্রহকারীর কাছে কিছু প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে।

কার্যক্রম শুরু হওয়া সিলেটের উপজেলাগুলো হলো, সিলেট জেলার সিলেট সদর, বালাগঞ্জ ও কানাইঘাট, সুনামগঞ্জ জেলার সদর ও বিশ্বম্ভরপুর, মৌলভীবাজার জেলা সদর ও শ্রীমঙ্গল, হবিগঞ্জ জেলার সদর ও বাহুবল।

ঢাকা বিভাগ:
ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও সাভার উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এছাড়া ঢাকা মহানগরের সূত্রাপুর, কোতোয়ালি, ডেমরা থানা, নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর, আড়াইহাজার; নরসিংদী জেলার মনোহরদী, পলাশে চলবে হালনাগাদের কাজ।

রংপুর বিভাগ:
পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর, ঠাকুরগাঁও সদর, দিনাজপুর সদর, নবাবগঞ্জ, নীলফামারী সদর, ডিমলা, লালমনিরহাট সদর, রংপুর সদর, পীরগঞ্জ, কুড়িগ্রাম সদর ও রৌমারী, গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় চলবে ভোটার তালিকার হালনাগাদ।

রাজশাহী বিভাগ:
জয়পুরহাট সদর, বগুড়া সদর, দুপচাচিয়া, সারিয়াকান্দি; চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট; নওগাঁ সদর, পোরশা, বদলগাছী; রাজশাহী জেলার বোয়ালিয়া, রাজপাড়া; নাটোর সদর, সিংড়া; সিরাজগঞ্জ সদর, তাড়াশ; পাবনা সদর, ঈশ্বরদীতে চলবে ভোটার তালিকার হালনাগাদ।

খুলনা বিভাগ:
হালনাগাদের কাজ চলবে খুলনা জেলার খুলনার সদর, সোনাডাঙ্গা ও দৌলতপুর; মেহেরপুর সদর, কুষ্টিয়ার সদর ও দৌলতপুর; চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহের সদর ও হরিণাকুন্ড; যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া; মাগুরা সদর, নড়াইল সদর, বাগেরহাটের সদর ও শরণখোলা, সাতক্ষীরার সদর ও তালায়।

বরিশাল বিভাগ:
বরিশাল সদর, আগৈলঝাড়া ও গৌরনদী, বরগুনা সদর, পটুয়াখালীর সদর ও গলাচিপা, ভোলার সদর ও মনপুরা, ঝালকাঠি সদর, পিরোজপুরের সদর ও নেছারাবাদে চলবে হালনাগাদের কাজ।

ময়মনসিংহ বিভাগ:
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া, ভালুকা, ঈশ্বরগঞ্জ ও গফরগাঁও, টাঙ্গাইল সদর, সখিপুর ও ঘাটাইল, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ, শেরপুর জেলার শ্রীবরদী, নেত্রকোনার সদর ও কলমাকান্দা, কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও তাড়াইলে চলবে হালনাগাদের কাজ।

চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, মিরসরাই, কর্ণফুলী, লোহাগড়া, চন্দনাইশ ও আনোয়ারা, কক্সবাজার সদর ও কুতুবদিয়া, খাগড়াছড়ি সদর, রাঙ্গামাটি সদর ও বান্দরবান সদর; কুমিল্লা জেলার লালমাই, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, লাকসাম ও হোমনা, ব্রাহ্মণবাড়িয়ার সদর ও নাসিরনগর, চাঁদপুরের সদর ও হাজীগঞ্জ, ফেনীর সদর ও পরশুরাম, নোয়াখালী সদর, কোম্পানিগঞ্জ ও সেনবাগ, লক্ষ্মীপুরের সদর ও রামগতিতে ও চলবে হালনাগাদের কাজ।

এছাড়া ফরিদপুর জেলার ভাঙ্গা ও সদরপুর, গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলা। মাদারীপুর জেলার কালকিনি, শরীয়তপুরের সদর ও ডামুড্যা, রাজবাড়ী সদরেও হালনাগাদের কাজ চলবে। মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর, গজারিয়া; মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ, শিবালয়; গাজীপুর জেলার শ্রীপুর, কালিগঞ্জ, কাপাসিয়া উপজেলাতেও হালনাগাদের কাজ শুরু হবে।

সারা দেশ এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

লন্ডন প্রবাসী সাহিদা খাতুনের সহযোগিতায় ধারাবহরে নির্মিত হচ্ছে একটি মসজিদ

লন্ডন প্রবাসী সাহিদা খাতুনের সহযোগিতায় ধারাবহরে নির্মিত হচ্ছে একটি মসজিদ

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top