যাত্রাবাড়ী মাদরাসায় লাগা আগুন দেড়ঘন্টায় নিয়ন্ত্রণে
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:০২,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৬৭৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে জানা যায়। এর আগে রাত ১২টা ৫ মিনিটে ওই মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ‘চারতলা মাদ্রাসার নিচতলায় অবস্থিত টিভি ও ইলেক্ট্রনিক্স জিনিস মেরামতের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের টিম এখনও সেখানে কাজ করছে।






