logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সালমার দ্বিতীয় স্বামী!

চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সালমার দ্বিতীয় স্বামী!

প্রকাশিত হয়েছে : ৯:২৬:৪২,অপরাহ্ন ৩১ মার্চ ২০১৯ | সংবাদটি ১০৯২১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সম্প্রতি মিডিয়ায় সংগীতশিল্পী সালমার দ্বিতীয় বিয়ে নিয়ে চলছে বেশ শোরগোল। আলোচনায় আসার মূল কারণ, সালমার স্বামী সানা উল্লাহ নূরী সাগরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে মামলা করেছেন তার প্রথম স্ত্রীর মা দিলারা খানম।

সাগর যুক্তরাজ্যে অবস্থান করার কারণে এতদিন জানা যায়নি ঘটনার সত্যতা। শিল্পী সালমাও জানিয়েছেন, সাগর দেশে আসলে এ বিষয়ে কথা বলবে। ঘটনা সত্য না মিথ্যা, তা জানা যাবে তার মুখ থেকেই।

সানা উল্লাহ নূরী সাগরের বিরুদ্ধে প্রথম স্ত্রী কক্সবাজারের মেয়ে তাসনিয়া মুনিয়াত পুষ্মী’র অভিযোগগুলোর সত্যতা জানতে মাঠে নামে গণমাধ্যম। সাগরের সঙ্গে যোগাযোগ করা হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। মিডিয়ার হাতে আসে বেশ কিছু জরুরি প্রমাণ।

২০১৪ সালের ৩ জুন বিয়ে করেন সানা উল্লাহ নূরী সাগর ও তাসনিয়া মুনিয়াত। প্রথম স্ত্রীর পক্ষ থেকে অভিযোগ আনা হয়, বিয়ের সময় পাঁচ লাখ টাকা, পাঁচ তোলা ওজনের স্বর্ণালংকার ও পঞ্চাশ হাজার টাকার পোশাক প্রদান করে কনেপক্ষ।

কিন্তু সানা উল্লাহ নূরী সাগর বলেন, ‘আমাদের বিয়েটা হয়েছে কাজী অফিসে। কিন্তু তারা অভিযোগ করেছেন বিয়েতে নাকি আমাকে পাঁচ লাখ টাকার আসবাবপত্র, পাঁচ তোলা স্বর্ণালংকার ও পঞ্চাশ হাজার টাকার পোশাক দিয়েছেন। এগুলো সব মিথ্যে। তাছাড়া আমরা প্রেম করে বিয়ে করেছি। সেখানে আমার সাবেক স্ত্রীর মা-বাবা কিংবা পরিবারের কেউই উপস্থিত ছিলেন না। বিয়েতে উপস্থিত ছিল শুধুমাত্র আমার বন্ধুরা।’

প্রথম স্ত্রীর তাসনিয়া মুনিয়াতকে যৌতুকের জন্য মারধরের বিষয়টিকে মিথ্যে ও সাজানো নাটক উল্লেখ করে সাগর বলেন,
গত বছর সেপ্টেম্বরের ৭ তারিখ আমি যুক্তরাজ্যে যাই। অভিযোগ করা হয়, ৫ তারিখ আমি আমার সাবেক স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছি। আমরা নাকি ছিলাম কক্সবাজারে। কিন্তু ৫ সেপ্টেম্বর আমরা দু’জনেই ছিলাম ঢাকাতে। ওইদিন আমি আমার বন্ধুদের সঙ্গে বিদায় নিতেই ব্যস্ত ছিলাম। পরদিন ৬ সেপ্টেম্বর সকালে, আমি ঢাকার একটি ব্যাংকে গিয়ে টাকা এনডোরস করেছি। ঢাকায় থেকে তাহলে কিভাবে আমি আমার সাবেক স্ত্রীকে কক্সবাজারে গিয়ে মারলাম। এটা কীভাবে সম্ভব।’

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে, গোপনে সংগীতশিল্পী সালমাকে বিয়ে করেছেন সানা উল্লাহ নূরী সাগর। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাগর বলেন, ‘ডাকযোগে পাঠানো ডিভোর্স লেটার গ্রহণ করেছে তার মা। প্রাপ্তি স্বীকারপত্রে তার স্বাক্ষরও আছে। ডিভোর্সের তিনমাস পার হওয়ার পরই আমি সালমাকে বিয়ে করেছি। আমাকে ও আমার পরিবারকে হয়রানি করার জন্যই, তারা মামলা করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি একজন আইনজীবী। আইনের উপর আমার শ্রদ্ধা ও আস্থা আছে। আইনের সব নিয়ম মেনেই আমি সাবেক স্ত্রীকে ডিভোর্স দিয়েছি। কিন্তু আমার সাবেক স্ত্রী, শ্বাশুড়ি জলঘোলা করতে এত কিছু করছে। তারা বিষয়টি সমাধান করতে চাননি। তারা আমাকে হুমকি-ধামকিও দিয়েছে।

সবশেষে সানা উল্লাহ নূরী সাগর জানান, তার বিরুদ্ধে দায়ের করা এই মামলার কোনো গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়নি। আগামী ৭ জুলাই আসামিদের হাজিরার তারিখ নির্ধারণ করেছে আদালত। এছাড়াও প্রথম স্ত্রীর দায়ের করা মিথ্যা মামলার জবাব দিতে খুব শিগগিরই দেশে আসছেন তিনি। এসে আইনি ব্যবস্থা নেবেন সাগর।

বিনোদন এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

৯১ ইউনাইটেড কিংডমের সাথে বনভোজনে এক দিন

৯১ ইউনাইটেড কিংডমের সাথে বনভোজনে এক দিন

“ডালাসে ৩৭ ফোবানার  উদ্ভোধন”

“ডালাসে ৩৭ ফোবানার উদ্ভোধন”

ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের

ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের

ডালাস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

ডালাস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

২৭ তম এক্সপো ফুড এন্ড কালাচারাল শো ঘিরে উ্যসবে মায়ামী

২৭ তম এক্সপো ফুড এন্ড কালাচারাল শো ঘিরে উ্যসবে মায়ামী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top