logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. চতুর্থ ধাপেও ভোটারদের জন্য হাহাকার

চতুর্থ ধাপেও ভোটারদের জন্য হাহাকার

প্রকাশিত হয়েছে : ৯:১৮:৩০,অপরাহ্ন ৩১ মার্চ ২০১৯ | সংবাদটি ৫৬০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক: চলছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের মতো এই ধাপেও কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সারা দেশের কেন্দ্রগুলোতে ভোটারদের জন্য হাহাকার চলছে।

রবিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে বিকেল ৪টায়।

সারা দেশে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, সকাল ৮টায় শুরু হলেও বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি প্রায় শূন্য। বেলা গড়িয়ে দুপুর হতে চলেছে তবুও কোনো কোনো কেন্দ্রে ৪-৫ শতাংশও ভোটও পড়েনি। আবার দুই-একটি কেন্দ্রে তিন-চারটি করে ভোট পড়েছে।

প্রতিটি কেন্দ্রে ভোটারদের জন্য সব আয়োজন থাকলেও যাদের জন্য এই আয়োজন নেই সেই ভোটার। যেখানে সারিবদ্ধ ভোটার উপস্থিতি উপচে পড়ার কথা, সেখানে দু’চার জন ভোটার পায়চারি আর সেলফিতে ব্যস্ত থাকার দৃশ্য চোখে পড়ে। আর ভোটগ্রহণ সংশ্লিষ্টরা অলস সময় পার করছেন।

জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি, কারচুপি ও সাজানো নির্বাচনের অভিযোগ তুলে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আরও কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ছাড়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, বাম জোটসহ প্রায় সকল রাজনৈতিক দল। ফলে প্রথম তিন ধাপের মতো উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপও অনেকটা একতরফা হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী না থাকায় এই ধাপেও ১৫টি উপজেলায় তিনটি পদেই ভোটের প্রয়োজন হচ্ছে না। এই ১৫টিসহ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৮৮ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ পর্যন্ত অনুষ্ঠিত তিন ধাপের নির্বাচনে আরও প্রায় ২ শতাধিক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের নির্বাচনে ৮৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২২ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী রয়েছেন। ১৫টি উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

১০৭টি উপজেলায় এক হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮৪টি উপজেলায় ২৯২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১০০ উপজেলায় ৪৮৭ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৯৬ উপজেলায় ৩৬৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উপজেলায় মোট ভোটার দুই কোটির বেশি এবং কেন্দ্রসংখ্যা সাড়ে আট হাজার।

শীর্ষ সংবাদ এর আরও খবর
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম

লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম

আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন

আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন

ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন

ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন

২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”

২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”

লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top