খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন করবে সিলেট বিএনপি
প্রকাশিত হয়েছে : ১২:৪১:৩০,অপরাহ্ন ৩০ মার্চ ২০১৯ | সংবাদটি ২৩২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কারান্তরীণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করবে সিলেট জেলা বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি পালন করবে দলটি।
আগামী ৬ এপ্রিল (শনিবার) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক।
এ অনশন কর্মসূচিতে যোগদানের জন্য সিলেট জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ।






