logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. শাস্তির মুখে পড়ছেন নেইমার

শাস্তির মুখে পড়ছেন নেইমার

প্রকাশিত হয়েছে : ৬:৪৭:৫১,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯ | সংবাদটি ৪৩৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: চোটের কারণে নামতে পারেননি মাঠে। ভিআইপি বক্সে বসেই গত ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউয়ের বিরুদ্ধে দলের করুণ আত্মসমর্পন চাক্ষুষ করেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। প্রথম লেগে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে দুরন্ত প্রত্যাবর্তন করে নেইমারের ক্লাব পিএসজিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে শেষ আটে জায়গা পাকা করে সোল্কজায়রের ম্যানইউ। ওই ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে অভব্য আচরণের কারণে অভিযুক্ত নেইমার এবার পড়তে পারেন বড়সড় শাস্তির মুখে।

নির্ধারিত সময় পর্যন্ত ওই ম্যাচে ঘরের মাঠে ১-২ গোলে পিছিয়ে ছিলেন বুঁফোরা। এই স্কোরলাইনে ম্যাচ শেষ হলেও অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেত পিএসজি। কিন্তু ইনজুরি সময় ড্যালটের শট পেনাল্টি বক্সে কিমপেম্বের হাতে লাগতেই সমীকরণ বদলে যায় ম্যাচের। ম্যানইউয়ের আবেদনে সাড়া দিয়ে ভিএআরের সাহায্যে রেড ডেভিলসদের পেনাল্টি পুরস্কৃত করেন রেফারি। স্পট-কিক থেকে স্কোরলাইন ৩-১ করে দলকে শেষ আটে পৌঁছে দেন ম্যানইউ স্ট্রাইকার রাশফোর্ড।

ম্যাচের অতিরিক্ত সময়ে রেড ডেভিলসদের পেনাল্টি পাওয়াকে কেন্দ্র করে দানা বাঁধে বিতর্ক। নেইমারের মতে ইনজুরি সময়ের ওই ঘটনায় কোনওভাবেই পেনাল্টি প্রাপ্য ছিল না ম্যানইউয়ের। ম্যাচ শেষের কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রেফারিকে তিরস্কার করে নেইমার লেখেন, ‘এটা অন্যায়। উয়েফা চারজন এমন অফিসিয়ালদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে, যাদের ফুটবল কিংবা ভিএআর সম্পর্কে ধারণা নেই। হাতের পিছনে বল এসে লাগলে কোন নিয়মে সেটা হ্যান্ডবল হয়?’ ইনস্টাগ্রামে প্রশ্ন তোলেন ব্রাজিলিয়ান।

শুধু তাই নয়, এরপর অফিসিয়ালদের উদ্দেশ্য করে অশ্লীল শব্দও প্রয়োগ করেন পিএসজি তারকা। হতাশায় আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত-পা ছুঁড়ে অভিব্যক্তিও প্রকাশ করতে দেখা যায় ব্রাজিলিয়ান তারকাকে। সেই ঘটনায় স্বভাবতই নড়েচড়ে বসে ইউরোপিয়ান ফুটবলের নিয়ামক সংস্থা। সোশ্যাল মিডিয়ায় ম্যাচ অফিসিয়ালদের তিরস্কার ও কাঠগড়ায় তোলার কারণে এবার নেইমারকে অভিযুক্ত করল উয়েফা।

৬ মার্চ ওই ঘটনার পর তদন্তে নামে উয়েফা। নেইমারের কৃতকর্মের কারণে নিয়োগ করা হয় একজন ইনভেস্টিগেট ইন্সপেক্টর। তার তদন্তের ভিত্তিতেই গতকাল শুক্রবার ব্রাজিলিয়ান তারকাকে অভিযুক্ত করল উয়েফা। দিন ধার্য না হলেও উয়েফার এথিক্স এবং ডিসিপ্লিনারি কমিটিতে শীঘ্রই হবে এই মামলার শুনানি। সেখানেই ঘটনার গুরুত্ব বিচার করে নেইমারের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করবে উয়েফা। সে ক্ষেত্রে কয়েকটি ম্যাচ ব্যান কিংবা বড় অংকের জরিমানার সম্মুখীন হতে পারেন ব্রাজিলিয়ান তারকা।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top